Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম শাফেয়ী বলেন, মক্কার বাসভবন বিক্রয় করা অথবা ভাড়া দেয়া জায়েয । কারণ বাসভবনের উপরে ব্যক্তি মালিকানা স্বীকৃত। হাসান বসরী, তাউস, আমর ইবনে দীনার এবং আলেমগণের বিশিষ্ট এক দল এরকম অভিমতই পোষণ করেন। আর ইমাম শাফেয়ীর মতে আলোচ্য আয়াতে উল্লেখিত “মাসজিদিল হারাম' অর্থ কাবা মসজিদ এবং এখানকার বক্তব্যটি হবে___ আমি সকল মানুষের জন্য কাবাকে নামাজের কেবলা নির্ধারণ করে দিয়েছি। এ বিষয়ে স্থানীয় ও বহিরাগত সমান। সেখানে সকলের নামাজ, তাওয়াফ ও অন্যান্য ইবাদতের ফযীলত একই রকম ৷ আর মক্কা আবাদ করার উদ্দেশ্য_ সেখানে নামাজ প্রতিষ্ঠা করা। নবী ইব্রাহিমের উক্তিরপে এক আয়াতে বলা হয়েছে__ 'হে আমার পালনকর্তা! আমি আমার কিছু সন্তানকে তোমার মহাসম্মানিতগৃহের পাশে অনুর্বর উপত্যাকার ভূমিতে অধিবাসী করেছি। হে আমাদের পালনকর্তা, তা শুধু নামাব্জ প্রতিষ্ঠার উদ্দেশ্যে' । আমি বলি, কেবল কাবাগৃহে মুকিম ও মুসাফিরের অধিকার সমান নয়, অন্য সকল মসজিদের ক্ষেত্রেও এরকম সার্বজনীন অধিকার স্বীকৃত। সেগুলোতেও স্থানীয় ও বহিরাগত সকলের ইবাদতের ফযীলত সমান। আবার সর্বসাধারণের দৃষ্টিতেও সকল মসজিদ একইরূপ সম্মানার্থ। বাগবী লিখেছেন, আলেমগণের একটি দলের অভিমতও ইমাম শাফেয়ীর অভিমত সদৃশ । আমি বলি, এরকম কোনো বর্ণনা তো পাওয়া যায় না। বরং মুজাহিদের বর্ণনা ইমাম আবু হানিফার অভিমতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ইব্রাহিম ইবনে মুহাজিরের মাধ্যমে ইমাম তাহাবী বর্ণনা করেছেন, মুজাহিদ বলেছেন, মন্কাভূমি প্রত্যেকের জন্য বৈধ। সেখানকার ভূমি বিক্রয় করা, ভাড়া দেয়া কোনোটাই সিদ্ধ নয়। মক্কার জমিন ক্রয় বিক্রয় প্রসঙ্গ ঃ মুজাহিদ সূত্রে ইব্রাহিম ইবনে মুহাজিরের মাধ্যমে আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ ইবনে ওমর বলেছেন, মক্কার বসতবাটি বিক্রয় করা অথবা ভাড়া দেয়া কোনোটাই জায়েয নয়। এমতো উক্তির সমর্থন রয়েছে ইমাম মোহাম্মদের কিতাবুল আছারে। সেখানে বলা হয়েছে, নাজিহি সূত্রে আবদুল্লাহ্‌ ইবনে জিয়াদের মাধ্যমে ইমাম আবু হানিফা বর্ণনা করেছেন, হজরত ইবনে ওমর বলেছেন, রসুলুল্লাহ স. এরশাদ করেন, আল্লাহ্‌ মন্কাকে করেছেন মহাসম্মানিত। মক্কার ভূমি বিক্রয় ও এর বিক্রয়মূল্য ভক্ষণ করা হারাম । আবার স্বসূত্রে ইমাম জাওজী তার আত্তাহকৃব্থী গ্রন্থে ইমাম আবু হানিফা সূত্রে লিপিবদ্ধ করেছেন একটি সুপরিণত বিবরণ । বিবরণটি এই__ মক্কা মহাসম্মানিত, মক্কার জমিন মর্যাদায়িত, মক্কার গৃহসমূহ ভাড়া দেয়াও হারাম। ইমাম দারাকুতনী লিখেছেন, ইমাম আবু হানিফা বর্ণিত এই হাদিসটির সুপরিণত ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।