Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মনসুর থেকে মুয়াম্মার সূত্রে আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, মুজাহিদ বলেছেন, হজরত ওমর তখন ঘোষণা করেছিলেন, হে মক্কাবাসী! তোমরা কেউ তোমাদের ঘরের দরজা বন্ধ কোরো না । হজযাত্রীরা যেখানে খুশী সেখানে অবস্থান করতে পারবে । ইবনে জুরাইজ সূত্রে আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, আতা হেরেম শরীফের অভ্যন্তরে ঘোড়া প্রবেশ করাতে নিষেধ করতেন। আর আমার নিকট এরকম কথাও পৌছেছে, হজরত ওমর মক্কার গৃহসমূহের দরজা অর্গলবদ্ধ করতে নিষেধ করেছেন, হজযাত্রীগণ যেনো গৃহাঙ্গণে অবস্থান নেয়ার সুযোগ পায়। উল্লেখ্য, হজের মওসুমে হজরত সুহাইল সর্ব প্রথম তার গৃহের দরজা অর্গলবদ্ধ করেছিলেন এবং এর জন্য হজরত ওমর সকাশে উপযুক্ত কৈফিয়তও দিয়েছিলেন। কিন্ত্র বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত ওমর জেলখানা নির্মাণের জন্য সেখানে চার হাজার দীনার দিয়ে এক খণ্ড বাসগৃহ ক্রয় করেছিলেন। ইবনে যোবায়েরের বর্ণনায় এসেছে, তিনি ক্রয় করেছিলেন উম্মত-জননী হজরত সাওদার প্রকোষ্ঠ। এরকমও বর্ণিত হয়েছে যে, হজরত হাকিম ইবনে হাজাম বিক্রয় করে দিয়েছিলেন দারুন্নাদওয়া (সভাকক্ষ)। একথাও সত্য, মসজিদের সীমানা সম্প্রসারণার্থে হজরত ওমর ক্রয় করেছিলেন কয়েকটি বাসগৃহ। হজরত ওসমানও এরকম করেছিলেন । তখন সেখানে বহুসংখ্যক সাহাবীও উপস্থিত ছিলেন। কিন্তু এ ব্যাপারে কেউ কোনো উচ্চবাচ্য করেননি । এসকল তথ্যের মাধ্যমে প্রতীয়মান হয় যে, হেরেমের সীমানাভূত জমিন ক্রয়-বিক্রয় সিদ্ধ । আমি বলি, এ সকল ক্রয়-বিক্রয় ছিলো গৃহ বা ভবনের ক্রয়-বিক্রয়, জমিনের নয়। হেরেমের জমিন ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। ইমাম আবু হানিফা এবং সুদৃঢ় বর্ণনানুসারে ইমাম আহমদের অভিমত হচ্ছে, মক্কার জমিন বিক্রয় করা এবং সেখানকার ঘরবাড়ি ভাড়া দেয়া জায়েয নয়। কারণ ওই শহরের জমিন ওয়াকফ ৰা মুক্ত। সেখানে কারো ব্যক্তিমালিকানা স্বীকৃত নয়। আল্লাহপাক এরশাদ করেছেন___ ছুম্মা মাহিল্লুহা ইলা বাইতিল আতীক্‌ (অতঃপর উহা সম্প্রসারিত হলো মুক্ত গৃহ পর্যন্ত)। সুতরাং বায়তুল আতীক্‌ অর্থ হেরেমের পুরো সীমানা । কোরবানীও সিদ্ধ কেবল হেরেমের সীমানার মধ্যেই । কেউ কেউ বলেন, একথার অর্থ ওই সকল স্থান, যা কাবার সন্নিকটবর্তী ৷ কিন্ত এরকম মন্তব্য স্বকপোলকল্লিত, তাই অগ্রহনীয়। ইমাম মালেকও এরকম বলেন। কিন্তু তার অভিমতের ভিত্তি ভিন্ন। তিনি বলেন, মক্কাবিজিত হয়েছে বলপ্রয়োগের মাধ্যমে । এভাবে দখলে আনা ভূমি ওয়াকফ বলে বিবেচিত হয় । আর ওয়াকৃফ জমিন কেনাবেচা করা যায় না। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।