মসজিদুল হারাম বা মহাসম্মানিত মসজিদঃ ইমাম শাফেয়ী বলেছেন, মসজিদুল হারাম অর্থ কাবা মসজিদের প্রাঙ্গণ । ইমাম আবু হানিফা বলেছেন, সমগ্র মন্ধা শহর মসজিদুল হারামের অন্তর্তুত। কেননা এক আয়াতে বলা হয়েছে__ সুবহানাল্ লাজী আস্রা বি আ'বৃদিহী লাইলাম্ মিনাল মাসজিদিল হারাম.....। কোনো কোনো বর্ণনায় এসেছে, রসুল স. এর মহারহস্যময় মেরাজ শুরু হয়েছিলো তার পিতৃব্যপুত্রী হজরত উম্মে হানির বাসভবন থেকে । অতএব, তার বাসভবনও হেরেমের অন্তর্গত । কিন্তু তা কাবার অন্তর্গত নয়। আর আলোচ্য আয়াতের মসজিদুল হারাম অর্থ মসজিদ প্রাঙ্গণ, সমগ্র মক্কা নয়। কেননা বলা হয়েছে “আমি স্থানীয় ও বহিরাগত, সকলের জন্য করেছি সমান'। কারো বসতবাটিতে এমতো সার্বজনীয় অধিকার স্বীকৃত নয়। আবার অন্য এক আয়াতে উল্লেখিত মসজিদুল হারাম অর্থ সমগ্র হেরেম শরীফের পরিসর ৷ সে কথা ইমাম শাফেয়ীও স্বীকার করেন। আয়াতখানি এই-__ইন্নামাল মুশরিকৃনা নাজাসুন ফালা ইয়াকৃরাবুল মাসজিদাল হারামা বা'দা আ'মিহিম হাজা। ইমাম শাফেয়ী একথাও বলেন, সমগ্র হেরেম শরীফের সীমানায় মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ, শুধু মসজিদ প্রাঙ্গণে নয়। এখানে “আ'কিফ্' অর্থ স্থানীয় । আর “আলবাদ ' অর্থ মুসাফির বা বহিরাগত । “কামুস' প্রণেতা লিখেছেন, “বাদৃউন্" “বাদাওয়াতুন্* “বাদাতুন” “বাদীয়াত'__ শব্দগুলোর মাধ্যমে বোঝানো হয় গ্রামবাসী, অরণ্যচারী, মরুচারী, যাযাবর ইত্যাদি অ-শহুরে মানুষকে । এভাবে এখানকার বক্তব্যটি দীড়িয়েছে_সকলেই হেরেম শরীফে প্রবেশের সম-অধিকার প্রাপ্ত । সেখান থেকে কেউ কাউকে বহিষ্কার করতে পারবে না। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস, সাঈদ ইবনে যোবায়ের, কাতাদা ও ইবনে জায়েদের অভিমত এরকমই । আবদুর রহমান ইবনে ছাবেতের বর্ণনায় এসেছে, হজযাত্রীরা যখন মক্কায় আগমন করে, তখন মক্কাবাসীদের তাদের আপনাপন আবাসের উপরে অগ্রাধিকার থাকে না। হজরত ওমর হজের মওসুমে মক্কাবাসীকে আপনাপন গৃহের দরজা বন্ধ রাখতে নিষেধ করতেন। এরকম বর্ণনা উপস্থাপন করেছেন বাগবী। আমি বলি, আবদুর রহমান ইবনে আবদে হামিদ হজরত ওমরের এই বক্তব্য উল্লেখ করেছেন হজরত নাফে” হজরত ইবনে ওমরের মাধ্যমে | 'ইজালাতুল খাফা' গ্রছে উল্লেখিত হয়েছে, একবার মারওয়া পাহাড়ের কাছে এক লোক হজরত ওমরকে বললো, হে আমিরুল মুমিনীন! আমার জন্য একটি বিশেষ স্থান নির্ধারণ করে দিন। হজরত ওমর তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। তাকে পশ্চাতে রেখে যেতে যেতে বললেন, এ স্থান হচ্ছে আল্লাহ্র হেরেম। এখানে মুকিম মুসাফির সকলের অধিকার সমান ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।