Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

হজরত কা'ব কর্তৃক বর্ণিত হয়েছে, দুনিয়ায় কেউ জান্নাতের পোশাক পরিধান গ্রন্থে লিখেছেন, বেহেশতী পোশাক থেকে প্রতি মুহূর্তে বিচ্ছুরিত হতে থাকবে সত্তর রকমের রঙ । মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত আবু হোরায়রা বলেছেন, জান্নাতীরা লাভ করবে অনন্ত শান্তি । চির যুবক হবে তারা । তাদের পোশাক পরিচ্ছদও কখনো পুরনো হবে না। পরের আয়াতে (২৪) বলা হয়েছে,__ “তাদেরকে সতবাক্যের অনুগামী করা হয়েছিলো এবং তারা পরিচালিত হয়েছিলো আল্লাহ্‌র পথে'। হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানকার “সংবাক্য' কথাটির অর্থ পবিত্র কলেমা-_ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ্‌। জান্নাতীরা সকলেই এই পবিত্র বাণীর অনুগামী । আল্লামা সুদ্দী বলেছেন, এখানে “সৎবাক্য' তেয়্িবি মিনাল্‌ কৃওলি) অর্থ কোরআন মজীদ। কোনো কোনো আলেম বলেছেন, এখানকার “অনুগামী করা হয়েছিলো' কথাটির প্রকৃত অর্থ হবে 'অনুগামী করা হবে'। এভাবে বক্তব্যটি দাড়াবে__ জান্নাতে তাদেরকে পবিত্র বাণীর অনুগামী করা হবে। অর্থাৎ জান্নাতীরা তখন উচ্চারণ করবে__ “আল্হামদু লিল্লাহিল্লাজী সাদাক্না ওয়াদাহু' । “সিরাত্বিল হামীদ' অর্থ আল্লাহ্র পথ । অর্থাৎ ইসলাম। 'হামীদ' আল্লাহ্‌র এক মহান নাম। এর অর্থ মহাপ্রশংসার্হ। “সিরাত্বিল হামীদ" অর্থ জান্নাতের পথ__ এরকমও বলা যায়। এভাবে অর্থ দীড়াবে__ পরকালে তাদেরকে দেয়া হবে জান্নাত গমনের সুযোগ । এরপর ৰলা হয়েছে___ "যারা সত্যপ্রত্যাখ্যান করে ও মানুষকে আল্লাহ্‌র পথে বাধা দেয় এবং যে মসজিদুল হারামকে আমি স্থানীয় ও বহিরাগত, সকলের জন্য করেছি সমান, তা থেকে মানুষকে নিবৃত্ত করে, তাদেরকে আমি আস্বাদ গ্রহণ করাবো মর্মস্তদ শাস্তির এবং যে সীমালংঘন করে মসজিদুল হারামে পাপ কর্ম করতে ইচ্ছা করে তাকেও'। একথার অর্থ__ যারা বিশ্বাস পরিত্যাগ করে ও বিশ্বাসীদেরকে আল্লাহ্‌র পথে যেতে দেয় না এবং যে কাবাগৃহকে আমি স্থানীয়- অস্থানীয়, সকলের জন্য করেছি নিরাপদ তীর্থস্থল, সেই কাবা দর্শন থেকে যারা নিবৃত্ত করে তীর্থযাত্রীদেরকে, তাদেরকে আমি আস্বাদ গ্রহণ করাবো যন্ত্রণাদায়ক শাস্তির। শাস্তিদান করবো তাকেও, যে সীমালংঘনপূর্বক ওই পবিত্র মসজিদে পাপকর্ম করতে চায়। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।