Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে খাত্তাব কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যে পুরুষ রেশমী বস্ত্র পরিধান করবে, বেহেশতে সে তা পরিধান করতে পারবে না। এরপর বলা হয়েছে__“এবং সেখানে তাদের পোশাক-পরিচ্ছদ হবে রেশমের' ৷ হজরত জাবেরের মাধ্যমে বিশুদ্ধ সূত্রপরম্পরায় আবু ইয়ালী, বায্যার ও তিবরানী বর্ণনা করেছেন, হজরত মুরছাদ বলেছেন, জান্নাতের একটি বৃক্ষ থেকে প্রস্তুত করা হবে রেশমী তন্ত। তাই দিয়ে নির্মাণ করা হবে তাদের পোশাক পরিচ্ছদ। ক্রুটিবিমুক্ত সূত্র পরম্পরায় নাসাঈ, তায়ালাসী, বায্যার ও বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে ওমর বলেছেন, জান্নাতের বৃক্ষের ফল ফেটে সেখান থেকে বেরিয়ে আসবে জান্নাতীদের পরিধেয় বস্ত্র । ইবনে মোবারকের বর্ণনায় এসেছে, হজরত আবু হোরায়রা বলেছেন, বিশ্বাসীদের জন্য সেখানে প্রস্তুত রাখা হবে সত্তর কক্ষ বিশিষ্ট একটি শূন্যগর্ভ মুক্তা । শূন্যগর্ভ মোতির মধ্যবর্তী এক স্থানের বৃক্ষ থেকে বেরিয়ে আসবে তাদের পোশাক । তারা তাদের আঙুল দিয়ে সেখান থেকে এক একবার আনবে সত্তর জোড়া পরিধেয় । প্রতি জোড়া বস্ত্রে থাকবে জমরুদ ও মুক্তার মালা । জান্নাতীদের অলংকার ও পোশাকঃ বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত হ্যায়ফা বলেছেন, আমি স্বয়ং রসূল স.কে এরকম আজ্ঞা করতে শুনেছি, তোমরা রেশমী বস্ত্র পরিধান কোরো না, পানাহার কোরো না সোনা-রূপা নির্মিত পাত্রে। এগুলো কাফেরদের জন্য রাখা হয়েছে দুনিয়ায়, আর তোমাদের জন্য আখেরাতে । হজরত ওমর থেকে বোখারী-মুসলিম কর্তৃক আরো বর্ণিত হয়েছে, রসুল স. জানিয়েছেন, যে পুরুষ এখানে রেশমী বস্ত্র পরিধান করবে, সে এমতো বস্ত্রসম্ভতার থেকে বঞ্চিত হবে পরজগতে । হজরত আনাস এবং হজরত যোবায়ের থেকেও এরকম হাদিস বর্ণিত হয়েছে। হজরত আবু হোরায়রা থেকে নাসাঈ ও হাকেম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে পুরুষ দুনিয়ায় রেশমী পরিচ্ছদ পরিধান করবে, সে আখেরাতে রেশমী বস্ত্র পাবে না। মদ্যপায়ীরাও সেখানে পাবে না পবিত্র শরাব। আর সোনা-রূপার পাত্রে পানাহারকারীও সেখানে বধ্তিত হবে এমতো তৈজসপত্র থেকে। যথাসুত্র পরম্পরায় তায়ালাসী এবং হজরত আবু হোরায়রা থেকে নাসাঈ, ইবনে জান ও হাকেম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে এখানে রেশমী বস্ত্র ব্যবহার করবে সে সেখানে তা পাবে না, যদিও সে জান্নাতে প্রবেশ করে। হজরত আবু উমামা থেকে ইবনে আবী হাতেম ও ইবনে আবিদ্‌ দুন্ইয়া বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তোমাদেরকে নিয়ে যাওয়া হবে বেহেশতের তৃবা বৃক্ষের কাছে। ওই বৃক্ষের ফল ফেটে তখন বেরিয়ে আসবে তোমাদের রঙ বেরঙের পোশাক । পোশাকগুলি হবে গুলে লালার মতো নয়নাভিরাম । বরং তদপেক্ষা অধিক সুন্দর । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।