Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে বলা হয়েছে___ "যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আল্লাহ্‌ তাদেরকে দাখিল করবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত" । একথার অর্থ-__ যারা ইমানদার ও সৎকর্মশীল তাদেরকে আল্লাহ এমন স্বর্গোদ্যানে প্রবেশ করাবেন, যেখানে থাকবে জলবতী নদী । উল্লেখ্য, এখানে আল্লাহ্‌ নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন বলেছেন । এভাবে ইমানদারগণকে এখানে করা হয়েছে সম্মানিত । তদুপরি, বাক্যের শুরুতে নিশ্চয়তা প্রকাশক শব্দ ইন্না" ব্যবহার করে বক্তব্যটিকে করা হয়েছে অধিকতর গুরুত্ববহ ও মর্যাদামগ্তিত। এরপর বলা হয়েছে__ “সেখানে তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণ-কংকন ও মুক্তা দ্বারা' ৷ আল্লামা কুরতুবী লিখেছেন, কোরআন ব্যাখ্যাতাগণ বলেন, প্রত্যেক বেহেশতবাসীকে তিনটি করে ক্কন পরানো হবে___ স্বর্ণের, রৌপ্যের ও মুক্তার । হজরত আবু সাঈদ খুদরী থেকে তিরমিজি, হাকেম ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. একবার আলোচ্য আয়াত আবৃত্তি করে বললেন, জান্নাতীদের মাথায় থাকবে মুক্তানির্মিত মুকুট । ওই মুক্তার সামান্য ঝলকে আলোকিত হবে প্রাচ্য-প্রতীচ্য। তিবরানীর “আওসাত' গ্রন্থে এবং হজরত আবু হোরায়রা থেকে উত্তম সূত্রে বায়হাকীর বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, সর্বনিষ্ন মর্যাদাধারী জান্নাতীর অলংকারও হবে পৃথিবীবাসীদের সকল অলংকার অপেক্ষা শ্রেষ্ঠ । আবু শায়েখ তার “আলউজমা" গ্রন্থে লিখেছেন, হজরত কা'ব আহবার বলেছেন, আল্লাহ্‌র নির্দেশে এক ফেরেশতা তার সৃষ্টিলগ্র থেকে জান্নাতীদের অলংকার নির্মাণ করে চলেছে। কিয়ামত পর্যস্ত চলতে থাকবে তার এমতো নির্মাণ। ওই আভরণসম্ভারের যে কোনো একটি পৃথিবীতে নিয়ে এলে সূর্যকিরণও হয়ে পড়বে নিম্ভ। হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, তখন বিশ্বাসীর হাত ও পায়ের ওই পর্যন্ত অলংকারপত্র পৌছবে যে পর্যন্ত এখন পৌছানো হয় তার ওজুর পানি। “আজ্জুহুদ' গ্রন্থে উল্লেখিত হয়েছে, ইমরান ইবনে খালেদ সূত্রে জনৈক তাবেয়ীর বর্ণনায় এসেছে, হজরত সাহাবায়ে কেরাম বলতেন, স্বর্ণালংকার পরিধানের ক্ষমতা থাকা সন্তেও যে পৃথিবীতে তা পরিত্যাগ করে, আল্লাহ্‌ তাকে অলংকৃত করবেন তার জান্নাতবাসকালে । আর মদ্যপানের সুযোগ থাকা সত্বেও যে তা পরিহার করে, তাকে তখন পান করানো হবে শারাবান তহুরা। হজরত উকবা ইবনে আমের থেকে নাসাঈ ও হাকেম বর্ণনা করেছেন, রসুল স. স্বর্ণালংকার ও রেশমী বস্ত্র পরিধান করতে নিষেধ করতেন এবং বলতেন, যদি তোমরা বেহেশতের স্বর্ণালংকার ও রেশমী বস্ত্র চাও তবে এখানে তা পরিহার করো । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।