Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আলোচ্য আয়াতের ব্যাখ্যা ব্যপদেশে হজরত ইবনে আব্বাস বলেছেন, নরকবাসীদেরকে হাতুড়ি দিয়ে বার বার প্রহার করা হবে। তখন তারা আর্তনাদ করতে করতে ডাকতে থাকবে মৃত্যুকে হজরত আবু সাঈদ খুদরী থেকে আবু ইয়ালী, ইবনে আবী হাতেম ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেছেন, কল্পনাতীত ওজনবিশিষ্ট হবে ওই হাতুড়ি। সকল মানুষ ও জন মিলেও ওই হাতুড়িটি উত্তোলন করতে পারবে না। হাতুড়িটির একটি আঘাতেই ধুলিসাৎ হবে পর্বতরাজি। শেষোক্ত আয়াতে বলা হয়েছে__ যখনই তারা যন্ত্রণাকাতর হয়ে জাহান্নাম হতে বের হতে চাইবে তখনই তাদেরকে ফিরিয়ে দেয়া হবে তার মধ্যে" । উল্লেখ্য, অসম্ভব জেনেও বারবার দোজখ থেকে বের হওয়ার জন্য উদ্যোগী হবে তারা। কিন্ত প্রতিবারই তাদেরকে ঠেলে দেয়া হবে অনলাভ্যন্তরে । আলোচ্য বাক্যের অর্থ এরকমই । ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, আলোচ্য আয়াতের ব্যাখ্যা সূত্রে ফুজাইল ইবনে আয়াজ বলেছেন, আল্লাহ্‌র শপথ! দোজখীরা দোজখ থেকে বের হওয়ার কল্পনাও করতে পারবে না। কেননা তাদেরকে সেখানে বেঁধে রাখা হবে মজবুতভাবে ৷ মাঝে মাঝে জ্লস্ত হুতাশন তাদেরকে উ্থিত করবে উপরের দিকে। সঙ্গে সঙ্গে আবার ফেরেশতাদের লোহার হাতুড়ির আঘাতে নিম্নে পতিত হবে তারা। আমি বলি, অস্ত্রিতরঙ্গ যখন তাদেরকে উপরে ওঠাবে, তখন তারা মনে করবে এবার সম্ভবতঃ আমরা নিক্ষিপ্ত হবো বাইরে। কিন্তু পরক্ষণেই পড়বে হাতুড়ির বাড়ি । আলোচ্য বাক্যের মর্মার্থ এটাই। বায়হাকীর বর্ণনায় এসেছে, আবু সালেহ বলেছেন, কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলে তারা অতি দ্রুত পতিত হতে থাকবে তলদেশের দিকে । বলবে, আমাদেরকে কেউ বাধা দিয়ো না। তলদেশে উপনীত হওয়ার পর বীভৎস অগ্নিশিখা তাদেরকে উত্তোলন করতে থাকবে উপরের দিকে । তখন তাদের হাড়ের সঙ্গে গোশত-চামড়া কোনো কিছুই থাকবে না। সবকিছু ভন্মীভূত হবে আগুনে । এভাবে কেবল কংকাল উপরে এলে তাদের উপর পড়বে ফেরেশতাদের বিশালাকৃতির হাতুড়ির আঘাত । সে আঘাতে পুনরায় নিঙ্ঈগামী হতে হতে পৌছবে তলদেশ পর্যন্ত। ক্রমাগত চলতেই থাকবে এমতো শাস্তির পুনরাবৃত্তি! বাগবীও এরকম বর্ণনা করেছেন । তার বর্ণনার অতিরিক্ত সংযোজনটুকু এরকম___ এভাবে তাদের উর্বারোহণ ঘটবে সত্তর বছর ধরে। আবার তাদের অবরোহণের সময়সীমাও হবে সত্তর বছরের । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।