তখন আর্তনাদ করে বার বার মৃত্যুকে ডাকবে । এভাবে সে ও তার সকল অনুসারী উপস্থিত হবে নরকাগ্নিতে । তখন তাদেরকে লক্ষ্য করে বলা হবে, মৃত্যুকে নয়, আহ্বান করো ধ্বংসাত্মক, মর্মবিদারক ও অফুরন্ত শাস্তিকে। আবু নাঈমের বর্ণনায় এসেছে, ওহাব ইবনে মুনাব্বাহ্ বলেছেন, নরকবাসীদেরকে পোশাক পরানো হবে, কিন্তু পরিচ্ছদাবৃত হওয়া অপেক্ষা বস্ত্রবিবর্জিত অবস্থাই হবে তাদের জন্য উত্তম । পুনর্জীবিতও করা হবে। কিন্তু সে জীবন অপেক্ষা মৃত্যুই হবে লমধিক অভিপ্রেত। হজরত আবু মালেক আশয়ারী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মৃত স্বজনের জন্য মাতমকারীরা তওবা ব্যতিরেকে মৃত্যুমুখে পতিত হলে পুনরুথানের পর তাদেরকে পরানো হবে তপ্ত আলকাতরার পোশাক । তলোয়ারের মরিচায় তৈরী জামা থাকবে তাদের দেহে। ইবনে মাজার বিবরণীতে হাদিসটি এসেছে এভাকে__ মৃত আত্মীয়ের জন্য বিলাপকারিণীরা যদি তওবা করার পূর্বেই মারা যায়, তবে পুনরুখান দিবসে তাদেরকে পরানো হবে জমাট অগ্রিক্ষুলিঙ্গ সম্বলিত আলকাতরার পোশাক । এরপর বলা হয়েছে___ “তাদের মাথার উপর ঢেলে দেয়া হবে ফুটস্ত পানি*। এখানে 'হামীম' অর্থ ফুটন্ত পানি। এর পরের আয়াতে (২০) বলা হয়েছে__ “যাতে তাদের চর্ম এবং তাদের উদরে যা আছে তা গলে যাবে'। একথার অর্থ_ওই ফুটস্ত পানি ঢেলে দেয়ার ফলে তাদের গাত্রচর্ম ও গাত্রভ্যন্তরের অস্থি-গোশত নাড়িভুঁড়ি সকল কিছু গলে গলে পড়বে । এভাবে সেদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের শরীরের বহিরাবরণ ও অভ্যন্তর উভয় অংশই দগ্ধীভূত হতে থাকবে । হজরত আবু হোরায়রা থেকে উত্তম সুত্রে তিরমিজি বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সেদিন ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে তাদের মাথার উপর । ওই পানি প্রবেশ করবে তাদের উদরেও এবং তার ফলে অভ্যন্তরস্থিত সবকিছু দক্ধীভূত হয়ে বেরিয়ে যাবে পশ্চাদৃদ্বার দিয়ে। এরকম শাস্তি চলতে থাকবে পুনঃ পুনঃ। এখানকার “ইউস্হারু' কথাটির মাধ্যমে সেকথাই প্রকাশ পায়। এর পরের আয়াতে (২১) বলা হয়েছে__ “এবং তাদের জন্য থাকবে লৌহ মুদ্গর' ৷ এখানকার “মাকামিউ' শব্দটি “মাকৃমাআতুন' এর বহুবচন । শব্দটির অর্থ ওই হাতিয়ার বা অস্ত্র, যার আঘাতে কোনো কিছুকে করা হয় চূর্ণবিচূর্ণ। লাইছ বলেছেন, “মাকৃমাআতুন' বলা হয় বড় হাতুড়ি, মুদ্গর বা গদাকে। বাগবী লিখেছেন, শব্দটি এসেছে “কৃমআতুন রসাহু' থেকে । কৃমআতুন অর্থ আমি প্রচণ্ড আঘাত হেনেছি। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।