প্রতীয়মান হয় যে, আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার কারণ কোনো বিশেষ প্রেক্ষিতের সঙ্গে সীমাবদ্ধ নয় । নির্দেশনাটি এখানে সাধারণ ৷ ইকরামা বলেছেন, পারস্পরিক বিতর্কে লিপ্ত হবে জান্নাত ও জাহান্নাম । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, বেহেশত ও দোজখ বিতর্কে লিপ্ত হবে | দোজখ বলবে, আমিই উত্তম। কারণ অহংকারী ও স্বেচ্ছাচারীদের শায়েস্তার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। বেহেশত বলবে, দ্যাখো আমার কী রকম মর্যাদা। দুর্বল, সৎ ও নিঃসম্বলেরা ছাড়া অন্য কেউ আমার অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ্ বেহেশতকে বলবেন, তুমি আমার রহমতের প্রতিভূ। আমার বান্দাদের কাউকে রহমত প্রদান করতে চাইলে তোমাকেই দান করবো আমি। আর দোজখকে বলবেন, তুমি আমার গজবের বিকাশ । যাকে আমি শাস্তি দিতে চাই, সে শাস্তিপ্রাপ্ত হবে তোমার মাধ্যমেই । শেষে বলবেন, তোমাদের দু'জনকেই পরিপূর্ণ করে দেয়া হবে। এরপর আল্লাহ্ দোজখে স্থাপন করবেন তার আনুবপ্যবিহীন কুদরতী কদম। বলবেন, তিষ্ঠ, তিষ্ঠ! থেমে যাবে দোজখের ক্রমপ্রসরমান লেলিহানতা । পরিতৃপ্ত দোজখকে তখন বলা হবে, আল্লাহ্ কারো প্রতি জুলুম করেন না। (নিরপরাধকে শাস্তি দেন না এবং বেহেশত পূর্ণ করার জন্য অস্তিত্ দান করেন না নতুন কোনো সৃষ্টিকে)। এরপর বলা হয়েছে___ “যারা সত্য প্রত্যাব্যান করে, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক' । একথার অর্থ__ প্রতর্কপ্রবণতার মাধ্যমে যারা সত্যের প্রতি বৈমুখ্য প্রদর্শন করে, তাদেরকে পরজগতে অবশ্যই পরিধান করানো হবে অগ্নিনির্মিত পরিধেয় । পূর্ববর্তী আয়াতে (১৭) যে ফয়সালার কথা বলা হয়েছে, এটাই হবে সেই ফয়সালা বা মীমাংসা । পোশাক । আর ওই উত্তাপ হবে অভূতপূর্ব । কোনো কোনো বিছজ্জন বলেছেন, দোজবীদেরকে পরানো হবে আগুনের পারা (পোশাক বিশেষ)। হজরত মুয়াবিয়া থেকে সর্বোত্তম সূত্রে ইমাম আহমদ বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন, যারা দুনিয়ায় রেশমী পোশাক পরিধান আনাস থেকে বিশুদ্ধ সূত্রে বাধ্যার, ইবনে আবী হাতেম ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. জানিয়েছেন, সম্পূর্ণ আগুনের পোশাক পরিধান করানো হবে শয়তানকে । পোশাকটিকে সে দুই ভ্রর উপর রাখতে চেষ্টা করবে। তার অনুসারীরা ওই পোশাক ধরে টানতে টানতে চলতে থাকবে তার পশ্চাতে । সে ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।