রসুল! আমি কি শহীদ নই? রসুল স. বললেন, অবশ্যই । তিনি পুনরায় বললেন, আবু তালেব বেঁচে থাকলে দেখতেন আমিই তার কবিতার প্রতিভূ হবার সর্বাপেক্ষা অধিক যোগ্য ৷ তিনি যথার্থই বলেছেন__ কাজাবৃতুম ওয়া বাইতুল্লাহি ইউবৃজা মুহম্মদ ওয়া লাম্মালা জআন দুনাহু ওয়া নুনাসিলু ওয়ানুস্লিমুহু হাত্তা নৃসাররিউ' হাউলাহু ওয়া নাজহালু আন্ আব্নাইনা ওয়া হালাইলু অর্থঃ কাবার কসম! তোমরা মিথ্যাবাদী । আমি মোহাম্মদের পক্ষ অবলম্বন করে দৃঢ় ও যথার্থ অবস্থান থেকে যদি তোমাদের দিকে বর্শা ও তীর নিক্ষেপ না করি, তবে তোমরা তো তাকে পরাস্ত করবে। জেনে রাখো, পরিবারবর্গ থেকে বিচ্ছিন্ন থেকে শব হয়ে ফিরে না আসা পর্যস্ত আমি তাকে তোমাদের অধিকারভূত হতে দিবো না। হজরত ইবনে আব্বাসের উক্তিরপে আউফি, ইবনে জারীর এবং হজরত কাতাদার উক্তিরূপে ইবনে মুনজির ও ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, আলোচ্য আয়াত নাজিল হয়েছে মুসলমান ও আহলে কিতাব সম্পর্কে। কিতাবীরা বলতো, আমরা তোমাদের চেয়ে আল্লাহ্র অধিক নৈকট্যভাজন। আমাদের কিতাব ও আমাদের নবীও তোমাদের কিতাব ও তোমাদের নবী অপেক্ষা অগ্রগামী । মুসলমানেরা বলতো, না, আল্লাহ্র অধিক নৈকট্যধারী আমরা । আমরা আমাদের নবীসহ পূর্বতন সকল নবীকে বিশ্বাস করি। সত্য বলে মানি আমাদের কিতাবসহ পূর্ববর্তী সকল কিতাবকে । আর তোমরা একথাও জানো যে, আমাদের নবী ও কিতাব সত্য । কিন্তু হিংসাবশত তোমরা একথা স্বীকার করো না। এভাবে উভয় দলের মধ্যে বাক-বিতপ্তা লেগেই থাকতো । মুজাহিদ এবং আতা ইবনে রেবাহ বলেছেন, আলোচ্য আয়াতে “এই দুটি দল' বলে বুঝানো হয়েছে সকল মুদলমানকে। কোনো কোনো আলেম বলেছেন, “যারা বিশ্বাস করেছে এবং যারা ইহুদী হয়েছে'_এই আয়াতে (১৭) বলা হয়েছে ছয় শ্রেণীর মানুষের কথা । তার মধ্যে এক শ্রেণী জান্নাতী এবং বাকি পাচ শ্রেণী জাহান্নামী । এভাবে নির্ধারিত হয়েছে জান্নাতী ও জাহান্নামী__ দু'টি দল। এতে করে বুঝা যায় শ্রেণীগত ভিন্নতা থাকা সত্ত্বেও জাহান্নামীরা মূলতঃ একটি দল । অবশ্য শেষোক্ত ব্যাখ্যা দু'টো করা হয়েছে শাব্দিক বিশ্লেষণের ব্যাপক পটভূমিকায়, অবতরণের প্রেক্ষাপটে নয়। তাফসীর শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এরকম ব্যাখ্যাও সিদ্ধ। এমতো ব্যাখ্যার ফলে একথাও ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।