Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

অবতীর্ণ হয়েছে ওই সকল লোককে লক্ষ্য করে, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলো । এক পক্ষে ছিলাম হামযা, উবাইদা ও আমি। অপর পক্ষে শায়বা উত্বা ও ওলীদ। কায়েস ইবনে আব্বাসের মাধ্যমে বাগবী লিখেছেন, হজরত আলী বলেছেন, পুনরুখান দিবসে সত্যপ্রত্যাখ্যানকারীদের সঙ্গে বিতর্ক করার সময় আমিই প্রথম হাটু মুড়ে দয়াল দাতা আল্লাহ্‌র আনুরূপ্যহীন সকাশে উপবেশন করবো । সম্পর্কে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । তখন একপক্ষে ছিলেন হজরত হামযা, হজরত আলী ও হজরত উবায়দা। আর অপর পক্ষে ছিলো উত্বা, শায়বা ও ওলীদ। সম্মুখ সমরে হজরত হামযা ও হজরত আলীঃ মোহাম্মদ বিন ইসহাক বর্ণনা করেছেন, যুদ্ধ শুরু হলো এভাবে__ প্রথমে মুশরিকবাহিনীর দিক থেকে এগিয়ে এলো উত্বা, শায়বা ও ওলীদ-_ এই তিন জন। তারা উচ্চকষণ্ঠে মন্যুদ্ধের আহ্বান জানালো । এদিক থেকে এগিয়ে গেলেন আনসারী তিন যুবক-__ আউফ, মুয়াজ ও মুয়াওবিজ। তাদের পিতার নাম ছিলো হারেছ এবং মাতার নাম আফরা। আনসারী, বংশপরিচিতি ও আভিজাত্যে তোমাদের সমতুল। মুশরিকদের ত্রয়ী যোদ্ধার একজন চিৎকার করে বললো, মোহাম্মদ! আমাদের স্বজাতির বীরদেরকে প্রেরণ করো। অকুলীনেরা আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণের যোগ্য নয়। রসুল স. উচ্চকণ্ঠে বললেন, আবু উবায়দা ইবনে হারেছ, হামযা ইবনে আবদুল মুত্তালিব ও আলী ইবনে আবী তালেব অগ্রসর হও । নির্দেশ ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে ত্রয়ী বীর এগিয়ে গেলেন সামনে । প্রতিপক্ষরা বললো, তোমরা কারা? ত্রয়ী বীর তাদের পরিচয় জ্ঞাপন করলেন। প্রতিপক্ষরা বললো, হ্যা, তোমরা সম্মানিত, আমাদের সমপর্যায়ভূত। হজরত আবু উবায়দা ছিলেন বয়োজ্যেষ্ঠ ৷ তিনি মুখোমুখি হলেন উত্বার। শায়বার সামনে দীড়ালেন হজরত হামযা । আর হজরত আলী প্রতিপক্ষ হলেন ওলীদের। সংঘর্ষ শুরু হলো। অল্লক্ষণের মধ্যেই হজরত হামযা ও হজরত আলী বধ করলেন তাদের শক্রদ্বয়কে। কিন্তু প্রচণ্ড যুদ্ধ চলতে লাগলো হজরত উবায়দা এবং উত্বার মধ্যে । জয়-পরাজয়ের কোনো লক্ষণ দেখা গেলো না। তখন হজরত আলী ও হজরত হামযা একযোগে ঝাপিয়ে পড়লেন উত্বার উপর ৷ অল্লক্ষণের মধ্যেই বধ করলেন তাকে । হজরত আবু উবায়দা মারাত্মক আঘাত পেয়েছিলেন তার উরূদেশে । অনর্গল রক্ত ঝরছিলো সেখান থেকে । তাকে ধরাধরি করে নিয়ে আসা হলো রসুল স. এর মহান সাহচর্ষে। তিনি বললেন, হে আল্লাহ্‌র ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।