Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মাসআলা £ সম্ভান জন্মের পর যদি স্বামী তাকে তার নিজের সন্তান বলে স্বীকার না করে, তবে ইমাম শাফেয়ীর মতে তার অস্বীকৃতিকে সঠিক বলে মেনে নেয়া যাবে । কিন্তু সন্তান জনুগ্রহণের সংবাদ শোনার সাথে সাথে যদি অস্বীকার করে, তবে বিষয়টি হবে শর্ত সাপেক্ষ । এমতাবস্থায় তাকে লেয়ান করাতে হবে। আর যদি সে সন্তান জন্মের সঙ্গে সঙ্গে কিছু না বলে, পরবর্তীতে বংশীয় সম্পর্কের প্রতি অস্বীকৃতি জানায়, তবে তা গ্রাহ্য হবে না। অর্থাৎ ওই সম্ভান বিবেচিত হবে তারই বংশধররূপে । আর অপবাদ প্রদানের কারণে তাকে লেয়ানও করাতে হবে। ইমাম আবু হানিফা বলেন, জন্মের সুসংবাদ দানের সময় সম্পর্ককে অস্বীকার করলে সে অস্বীকৃতি হবে সঠিক। এক্ষেত্রে সময় নির্ধারণ প্রসঙ্গে অবশ্য ইমাম আবু হানিফার কোনো অভিমত বর্ণিত হয়নি । আবুল লাইছের বর্ণনায় এসেছে, ইমাম আবু হানিফা অস্বীকৃতির জন্য তিনদিন সময় প্রদানের পক্ষপাতি। হাসানের বর্ণনায় এসেছে সাতদিনের কথা । সাহেবাইনের মতে নেফাসের পুরো সময়টাই অস্বীকৃতির সময়সীমা । কিয়াসের দাবি হচ্ছে, সন্তান জন্মের সংবাদ শুনে যদি অবিলম্ছে অস্বীকৃতি জানায়, তবে তা হবে গ্রহণযোগ্য । আর কিছু সময় ক্ষেপণের পর অস্বীকার করলে তা হবে অগ্রাহ্য । কেননা ওই সময়ের নীরবতা ছিলো তার সম্মতির নিদর্শন । কিন্তু সৃক্ষ্মচিন্তাজাত মীমাংসা এই যে, চিন্তা-ভাবনার জন্যও তো কিছু সময়ের প্রয়োজন । এরকম চিন্তা ছাড়া কিছু বললে এমনও তো হতে পারে যে. ওই সন্তান আসলে তারই । যদি তাই হয়, তবে সম্পর্কচ্ছন্ন করা হবে হারাম । আবার অন্যের সন্তানকেও নিজের বলে স্বীকার করা হালাল নয় । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, আমি স্বয়ং রসুল স.কে বলতে শুনেছি, অন্য গোত্রের সন্তানকে অর্থাৎ অবৈধসম্তান কোনো মহিলা যদি তার স্বামীর গোত্রের সঙ্গে সংযুক্ত করে, তবে সে হয়ে যায় আল্লাহ্‌র রহমত থেকে বঞ্চিত। আল্লাহ্‌ তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। আর যে পুরুষ জেনে শুনে আপন পূর্বাপর সকলের কাছে তাকে করবেন লাঞ্কিত। হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ, নাসাঈ, শাফেয়ী, ইবনে হাব্বান ও হাকেম । দারাকুতনী বলেছেন, হাদিসটি যথাসৃত্রসম্থলিত। হজরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস এবং হজরত আবু বকরা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আপন পিতা নয় জেনেও যে অন্য ব্যক্তিকে নিজের পিতা বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম ৷ মাসআলা £ সন্তান জন্মের সময় যদি স্বামী দূরে কোথাও অবস্থান করে, তবে তার স্বীকৃতির সময় ধরতে হবে তার প্রত্যাবর্তনের পর থেকে। সাহেবাইনের মতে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।