Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

হজরত উয়াইমির যখন তার স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ তুলেছিলেন, তখন তার বংশের লোকেরা তাকে ড€সনা করতে লাগলো । বলাবলি করতে লাগলো, তোমার স্ত্রীকে তো আমরা ভালো বলেই জানি । কিন্তু যখন সম্তভান ভূমিষ্ঠ হলো, তখন সকলে সবিস্ময়ে দেখলো নবজাতকের আকৃতি শরীকের মতো । ওই সন্তান দু'বছর পর মারা যায়। ওই ঘটনার পর শরীক লোকসমাজে হয়ে যায় অত্যন্ত নিন্দিত। এ ঘটনার বিবরণ পাঠে জানা যায় যে, হজরত উয়াইমির তার স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ যেমন তুলেছিলেন, তেমনি অস্বীকার করেছিলেন তার গর্ভকেও। ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফের দলিল এই যে, স্বামী যখন তার স্ত্রীর গর্ভকে অস্বীকার করে এবং ছয়মাসের মধ্যে স্ত্রীর সন্তান লাভ হয়, তখন বুঝতে অসুবিধা হয় না যে, অস্থীকৃতির সময়েই তার স্ত্রী গর্ভবতী ছিলো। তাই তার উত্থাপিত অভিযোগ সত্য । আর অপবাদের শাস্তি থেকে রেহাই পাবার জন্যই সে লেয়ান করেছে। ইমাম আবু হানিফা বলেন, গর্ভের অস্তিত্ব বাস্তব ক্ষেত্রে সুনিশ্চিত নয় । তবে এটা হয়েছে সন্তান অস্বীকারের শর্ত এবং উদ্দেশ্য হয়েছে একথা বলা যে, যদি তুমি গর্ভবতী হয়ে থাকো, তবে সে গর্ভ আমার দ্বারা হয়নি। আর অপবাদকে শর্ত করাও ঠিক নয়। মাসআলা £ যদি স্বামী তার স্ত্রীকে বলে, তুমি ব্যতিচার করেছো এবং তোমার গর্ভ ব্যতিচারজাত, তবে সর্বসম্মত মতানুসারে তাকে লেয়ান করাতে হবে । কেননা সে প্রকাশ্যে ব্যভিচারের কথা বলেছে। ইমাম আবু হানিফার মতে এমতাবস্থায় বিচারক বংশীয় সম্পর্কের নিষিদ্ধতার সিদ্ধান্ত দিবেন না। ইমাম শাফেয়ীর উক্তি এর বিপরীত । কেননা রসুল স. এমতাবস্থায় সন্তানের বংশীয় সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। হজরত হেলালের ক্ষেত্রে এরকমই ঘটেছিলো । তার স্ত্রীও তখন ছিলো গর্ভবতী । ইমাম আবু হানিফা বলেন, বিধান প্রবর্তিত হয়েছিলো সম্ভান জনুগ্রহণের পর। কারণ পূর্বের গর্ভ তো অনিশ্চিত। কিন্ত রসুল স. এক্ষেত্রে নিশ্চিত গর্ভের কথা জানতে পেরেছিলেন প্রত্যাদেশের মাধ্যমে । তাই তিনি আভাস দিয়েছিলেন বংশগত সম্পর্কচ্ছিন্নতার । আমি বলি, ইমাম আবু হানিফার এমতো উক্তি দূরদর্শিতাসমৃদ্ধ নয়। কেননা রসুল স. সিদ্ধান্ত গ্রহণ করতেন প্রকাশ্য কার্যকলাপের ভিত্তিতে, যাতে করে সে সিদ্ধান্ত হতে পারে উম্মতের অনুসরণযোগ্য ৷ অপ্রকাশ্য প্রত্যাদেশ তার ফয়সালার ভিত্তি ছিলো না। এরকম না হলে তিনি স. একথা বলতেন না যে, তোমাদের দু'জনের মধ্যে অবশ্যই একজন মিথ্যাবাদী । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।