কোনো কোনো ফকীহ বলেন, দ্যর্থবোধক শব্দের দ্বিবিধ ব্যাখ্যা সিদ্ধ । এভাবে এক এক ব্যাখ্যা হবে এক এক উদ্দেশ্যের পরিপূরক । দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, এখানকার 'কাছীরুম্ মিনান্নাস্* (মানুষের মধ্যে অনেকে) এর সম্পর্ক ঘটেছে পূর্ববর্তী বাক্যের সঙ্গে । আর সেজদার অর্থ এখানে দু'রকম__ ১. মাটিতে ললাট স্থাপন করা । ২. স্বভাবগতভাবে আনুগত্য প্রকাশ করা । অর্থাৎ আল্লাহ্র নিয়মাধীনে থাকা ৷ এখানে সেজদার উভয় অর্থই প্রযোজ্য । মানুষের সঙ্গে সেজদার সম্পর্ক করা হলে গ্রহণ করতে হবে প্রথমোক্ত অর্থটি। আর অন্যান্য সৃষ্টিকে ধরা হলে গ্রহণীয় হবে দ্বিতীয় অর্থটি। এমতাবস্থায়ও “কাছীরুন হাক্কা আ'লাইহিল আ'জাব' (আবার অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি) হবে সম্পূর্ণ পৃথক একটি বাক্য । এরপর বলা হয়েছে___ “আল্লাহ্ যাকে হেয় করেন কেউ তাকে সম্মানিত করতে পারে না'। একথার অর্থ__ হে আমার রসুল! আরো শুনুন, আল্লাহ্ যাকে অপদস্থ করেন, তাকে মর্যাদায়িত করার সাধ্য কারোই নেই । এরপর বলা হয়েছে___“আল্লাহ্ যা ইচ্ছা তাই করেন'। একথার অর্থ__ আল্লাহতায়ালার অভিপ্রায় সতত স্বাধীন, চিরমুক্ত ও চিরপবিত্র ৷ তাই তিনি যা খুশি তা-ই করতে সক্ষম । কাউকে গৌরবান্থিত ও লাঞ্ছিত করার বিষয়টিও সম্পূর্ণ তঃই তার অভিপ্রায়নির্ভর । পরের আয়াতে (১৯) বলা হয়েছে__ 'এই দু'টি দল, তারা তাদের প্রতিপালক সম্পর্কে বিতর্ক করে' ৷ এখানে দু'টি দল বলে বোঝানো হয়েছে বিশ্বাসীদেরকে এবং ইতোপূর্বে একত্রে উল্লেখিত ইহুদী-খৃষ্টান-সাবেয়ী-অংশীবাদী ও অগ্নিপূজককে । কারণ ইমানদারদের সঙ্গে ওই সকল কাফেরদের রয়েছে আল্লাহ্র সত্তা-গুণাবলী সম্পর্কে প্রলম্বিত বিতর্ক। হজরত আবুজর গিফারী থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে হজরত হামযা-হজরত আবু উবাইদা-হজরত আলী এবং উত্বা, শায়বা ও ওলীদ সম্পর্কে । উল্লেখ্য, প্রথমোক্ত তিন জন ছিলেন ইমানদার, আর পরের তিন জন ছিলো কাফের। এই হাদিসের পরিপ্রেক্ষিতে বলতে হয়, এখানে দু'টি দল বলে বোঝানো হয়েছে মক্কার বিশ্বাসী ও অংশীবাদীদেরকে । বর্ণিত পাচ শ্রেণীর অবশিষ্ট চারটি শ্রেণীকে নয়। বোখারী ও হাকেমের বর্ণনায় এসেছে হজরত আলী বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে বদর যুদ্ধের সময়ের মুসলিম বাহিনী ও মুশরিকবাহিনীকে লক্ষ্য করে। হাকেমের ভিন্ন বর্ণনায় এসেছে, হজরত আলী বলেছেন, এই আয়াত ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।