“ইফারুন নাখল' থেকে আমি তার নিকটে যাইনি । “ইফারুন নাখল' অর্থ বৃক্ষের ডালপালা ছেটে দেয়ার পর দুইমাস তার কাছে না যাওয়া । রসুল স. তখন বলেছিলেন, হে আল্লাহ্! প্রকাশ করে দাও । সন্তান জন্মের পর দেখা গেলো শিশুটি দেখতে অতি কৃৎসিত। এই বর্ণনাটির মাধ্যমে প্রমাণিত হয় যে. গর্ভবতী অবস্থাতেও লেয়ান করানো যায় । বর্ণিত হাদিস প্রসঙ্গে একথাও বলা যায় যে, হজরত হেলাল তার স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ উত্থাপন করেছিলেন, কিন্তু স্ত্রীর অন্তঃসত্তা হওয়াকে অস্বীকার করেননি । লেয়ান করানো হয়েছিলো সেকারণেই । ওয়াকীর বর্ণনায় এসেছে, করেছিলেন। ইমাম আহমদ এই হাদিসের সৃূত্রপরম্পরাগত যথার্থতাকে স্বীকার করেননি । বলেছেন, এটাই ওয়াকীর ভুল যে, তিনি গর্ভ অস্থীকারকে লেয়ানের কারণ মনে করেছেন। প্রকৃত কথা হচ্ছে, হজরত হেলাল যখন রসুল স. এর মহান সানিধ্যে উপস্থিত হয়ে তার স্ত্রীর ব্যভিচার সম্পর্কে সাক্ষ্য প্রদান করলেন, তখন রসুল স. তাকে লেয়ান করালেন । সুতরাং গর্ভ অস্বীকার লেয়ানের কারণ ছিলো না। আমি বলি, একথা সুস্পষ্ট যে, হজরত হেলাল উভয় অভিযোগই উত্থাপন করেছিলেন। হজরত ইবনে আব্বাস ও কাতাদা সূত্রে বাগবীর বর্ণনা দৃষ্টে সে কথাই প্রতীয়মান হয়। যদি হজরত হেলাল কেবল ব্যভিচারের অভিযোগ উত্থাপন করতেন, তবে রসুল স. তার সঙ্গে সন্তানের সম্পর্কচ্ছিন্নরতার কথা বলতেন না। কেননা সন্তান তো হজরত হেলালেরও হওয়ার সম্ভাবনা ছিলো। সুতরাং কেবল গর্ভ অস্বীকারের কারণে লেয়ানের বৈধতা তার ঘটনা দ্বারা প্রমাণিত হয় না। অনুরূপ হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হাদিসে আজলানী ও তার স্ত্রীর লেয়ানের বিষয়টিও । সেখানেও বলা হয়েছে আজলানীর স্ত্রী তখন ছিলো গর্ভবতী । কিন্তু এতে করে একথা প্রমাণিত হয় না যে, আজলানী কেবল গর্ভ অস্বীকার করেছিলো, ব্যভিচারের অভিযোগ তোলেনি। বরং ইবনে সা*দ তার “তাবাকাত' গ্রন্থে উল্লেখ করেছেন, হজরত আবদুল্লাহ্ ইবনে জাফর বলেছেন, ওয়ায়েল ইবনে হারেছ আজলানী তীর স্ত্রীর সঙ্গে শরীক ইবনে সামহার ব্যভিচারের অভিযোগ তুলেছিলো। ঘটনাটি ঘটেছিলো আমার সামনে । তার স্ত্রী ছিলো গর্ভবতী । ওই গর্ভকে ওয়ায়েল নিজের বলে স্বীকার করেনি । রসুল স. স্বামী-স্ত্রীকে লেয়ান করিয়েছিলেন। তারা দু'জনে মিশ্বরের পাশে দীড়িয়ে লেয়ান করেছিলো । কিছুদিন পর সন্তান ভূমিষ্ঠ হলো। ওই নবজাতকের চেহারা ছিলো শরীক ইবনে সামহার মতো। রসুল স. ওই শিশুটির সম্পর্ক করে দিয়েছিলেন তার মায়ের সঙ্গে ৷ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।