একথাগুলো-__ তার গর্ভস্থিত সন্তানকে আমি আমার সন্তান বলে স্বীকার করি না, আল্লাহ্ সাক্ষী, আমার উক্তি সত্য। স্ত্রীও এরকম বলবে। হজরত ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. এক দম্পতিকে লেয়ান করান । স্বামী তার স্ত্রীর গর্ভস্থিত সন্তানকে নিজের সন্তান বলে অস্বীকার করেছিলো । তিনি স. ওই দম্পতিকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এবং সন্তানের সম্পর্ক যুক্ত করে দিয়েছিলেন তার মায়ের সঙ্গে । বোখারী, মুসলিম। মাসআলা ঃ স্বামী যদি তার স্ত্রীকে বলে, তোমার এ গর্ভ আমার দ্বারা হয়নি, তবে ইমাম আবু হানিফা, ইমাম জোফার ও ইমাম আহমদের মতে লেয়ানের নির্দেশ দেয়া যাবে না, স্বামীর উপরে অপবাদের শাস্তি প্রয়োগ করা যাবে না এবং স্ত্রীকেও দেয়া যাবে না ব্যভিচারের শাস্তি। কেননা তার গর্ভ হওয়ার বিষয়টি সুনিশ্চিত নয় । এমনো হতে পারে যে স্ত্রী গর্ভবতীই হয়নি । ইমাম মালেক ও ইমাম শাফেয়ীর মতে এমতাবস্থায় লেয়ান করা যাবে। ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদের মতে যদি ছয় মাসের কম সময়ের মধ্যে সন্তান প্রসব হয়, তবে লেয়ান করাতে হবে । একথার উদ্দেশ্য হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যস্ত লেয়ান করানো যাবে না। কোনো কোনো বর্ণনায় এসেছে, হজরত হেলালের ক্ষেত্রে লেয়ান করানো হয়েছিলো সন্তান জনুগ্রহণের পর। হজরত ইবনে আব্বাস থেকে বোখারী ও মুসলিমের বর্ণনায় হজরত হেলালের ঘটনায় এসেছে, রসুল স. তখন বললেন, হে আল্লাহ্! সুস্পষ্ট করে দাও। দেখা গেলো সন্তানের সাদৃশ্য রয়েছে কথিত ব্যভিচারীর সঙ্গে। তখন রসুল স. উভয়কে লেয়ান করালেন। ইমাম মালেক ও ইমাম শাফেয়ী তাদের মতের অনুকূলে উপস্থাপন করেন আবু দাউদের বর্ণনাটি, যেখানে বলা হয়েছে, রসুল স. হেলাল ও তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটালেন এবং ঘোষণা দিলেন, সন্তানকে তার পিতার সঙ্গে সম্পৃক্ত করা যাবে না, বলা যাবে না যে, সে ব্যভিচারজাত এবং তার মাতাকেও বলা যাবে না ব্যভিচারিণী। যে ব্যক্তি ওই সন্তানকে ব্যভিচারজাত এবং তার মাতাকে ব্যভিচারিণী বলবে, তার উপরে প্রয়োগ করতে হবে ব্যভিচারের অপবাদের শাস্তি ৷ ইকরামা বলেছেন, ওই সন্তান পরবর্তীকালে হয়েছিলো মিসরের বিচারপতি । সে জানতো না, তার পিতা কে? অধিকাংশ বর্ণনায় এসেছে, লেয়ান করানোর সময় হজরত হেলালের স্ত্রী ছিলো গর্ভবতী । নাসাঈ হজরত ইবনে আব্বাস সূত্রে বর্ণনা করেছেন, রসুল স. আজলানী ও তার স্ত্রীকে লেয়ান করিয়েছিলেন। ওই সময় তার স্ত্রী ছিলো গর্ভিনী। আবদুর রাজ্জাকও এরকম বর্ণনা করেছেন এবং লিখেছেন, তখন স্বামীটি বলেছিলো ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।