Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

পর তার আর লেয়ান করার অধিকার থাকে না, তাই তার লেয়ান হবে পরিত্যক্ত । তখন লেয়ানের সঙ্গে বিবাহের যে নিষিদ্ধতা ছিলো, তাও হয় যাবে বিলুপ্ত! তাই সে তার স্ত্রীকে পুনরায় বিবাহ করতে পারবে । অনুরূপ যদি কেউ অন্য কারো স্ত্রীকে ব্যতিচারের অপবাদ দেয় এবং সে জন্য তার উপরে শ্াস্তিও প্রয়োগ করা হয়, তবে সে আর লেয়ানের যোগ্য থাকে না। এই বিধানটি বলবৎ হতে পারবে তখন, যখন স্ত্রী ব্যভিচার করে এবং শাস্তিপ্রান্তা হয়, তখন সে-ও আর লেয়ানের অধিকার রাখে না। তাই স্বামী নিজের উক্তিকে মিথ্যা প্রতিপন্ন করলে উভয়ের পুনর্বিবাহ হয়ে যায় জায়েয । আমি বলি, লেয়ানের যোগ্য হওয়ার অর্থ এই নয় যে, লেয়ানই হয়নি । তবে লেয়ানের পুনরাবৃত্তি অবৈধ । লক্ষণীয়, কেউ যদি কাউকে ব্যভিচারের অপবাদ প্রদানের পর তা প্রমাণ করতে সমর্থ না হয়, পরে নিজেই তার উক্তিকে মিথ্যা প্রতিপন্ন করে এবং এজন্য শাস্তিভোগ করে, এরপর যদি কখনো নিজেই ব্যভিচার করে ফেলে, তবে সে আর লেয়ানের যোগ্য থাকবে না এবং তার অপবাদদাতার সাক্ষ্যও গ্রহণ করা হবে না। হানাফীগণ বলেন, "আল মুতালায়ি'নানি লা ইয়াজ্বতামিয়া'নি আবাদা' রীতি অনুসারে কাজইয়ায়ি উরফিইয়া এবং আরকাজইয়ায়ি উরফিয়ায় হুকুমের ভিত্তি হয়ে থাকে বৈশিষ্ট্যের ভিত্তিতে । এমতাবস্থায় উদ্দেশ্য হবে, লেয়ানকারী যতক্ষণ পর্যস্ত না লেয়ানের বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমগ্ডিত হবে, ততক্ষণ তারা একত্রিত থাকতে পারবে না। লেয়ানের বৈশিষ্ট্য দূর হওয়ার সাথে সাথে আবার একত্রিত না হওয়ার নিষিদ্ধতাও দূর হয়ে যাবে। কেননা স্বামী নিজেই তার কথাকে মিথ্যা বলে স্বীকার করেছে। আমরা বলি, এটা কাজইয়া উরফিয়া নয়। কেননা এর বৈশিষ্ট্য হয় অধিকতর দৃঢ় । আর লেয়ান স্থায়ী বৈশিষ্ট্যমপ্ডিত কিছু নয় । তাই এখানে এর বিধান শর্তসাপেক্ষ হতে পারে না। বরং উদ্দেশ্য এই যে, স্বামী-স্ত্রী কোনো সময় লেয়ান করলে আর কখনোই তারা বিবাহবদ্ধ হতে পারবে না। এরকম নয় যে, বিবাহ নিষিদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তারা থাকবে লেয়ানের উপরে বিদ্যমান এবং একে অপরকে সাব্যস্ত করতে থাকবে মিথ্যাবাদীরপে, আর যে কোনো একজন তার মিথ্যাবাদী হওয়াকে স্বীকার করলেই তাদের মধ্যে পুনর্বিবাহ হবে জায়েয । মাসআলা £ স্বামী যদি বলে, এই সন্তান আমার নয়, তবে তার লেয়ানের পর বিচারক ওই সন্তানের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দিবেন, বলবেন, এই সম্ভান তার মাতার । যারা লেয়ানের পর বিচ্ছেদের জন্য মহামান্য আদালতের সিদ্ধান্ত আবশ্যক মনে করে না; তাদের মতে বিচ্ছিন্ন হওয়ার জন্য স্বামীর অস্বীকৃতিই যথেষ্ট । তাদের মতে লেয়ানের সময় স্বামীকে বলতে হবে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।