Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

হচ্ছে, লেয়ানের পর বিচারক স্বামীকে তালাক দিতে বলবেন । যদি সে এ নির্দেশ পালন না করে তবে বিচারকই তাদেরকে পৃথক করে দিবেন। অস্বীকৃতির পর তালাকের হুকুম জারী রাখার প্রবক্তা কেউই নন। রসুল স.ও তালাকের হুকুম দেননি । তালাক দিয়েছিলেন হজরত উয়াইমির স্বয়ং । এবার আসা যায় “স্বামীর দায়িতৃ স্ত্রীর আবাসন ও ভরন পোষণ প্রদান' হজরত ইবনে আব্বাসের এই অভিমত প্রসঙ্গে । তার মতে লেয়ানের দ্বারাই বিবাহবিচ্ছেদ ঘটে । উল্লেখ্য, হাদিসে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে আবাসন ও ভরন পোষণ না দেয়ার কথা । তিনি স. তো ওই বিষয়ের সকল কিছুই জানতেন। তবু তিনি আবাসন ও ভরন পোষণ প্রদানের বিপক্ষে মত প্রকাশ করলেন কেনো? আর একটি প্রশ্ন হচ্ছে, লেয়ানের দ্বারাই যদি বিবাহবিচ্ছেদ ঘটে, তবে হজরত উয়াইমির তালাক দেয়ার আবশ্যকতাই বা বোধ করলেন কেনো? এমতো প্রশ্নের উত্তরে বলা যেতে পারে তিনি হয়তো তখন একথা জানতেন না যে, লেয়ানই বিবাহবিচ্ছেদ ঘটায় । এবার আলোচনা করা যাক ইমাম শাফেরীর উদ্দেশ্যের শর্তের দলিল হওয়া প্রসঙ্গে! তিনি মাফহুমে শর্তকেই দলিল মনে করেন । কিন্তু এস্থলে বিবাহ চিরতরে হারাম হওয়ার বিষয়টি যেহেতু সুপ্রমাণিত, সেহেতু মাফহুমে শর্তের আমল করে দেয়া হয়েছে স্থগিত । অথবা বলা যেতে পারে “আল মুতালায়ি'নানি ইজাফতারাকা লা ইয়াজতামীয়ানী আবাদা' এর উদ্দেশ্য_ যখন উভয়ে লেয়ান করে, তখনই উভয়ে পৃথক হয়ে যায়, ভবিষ্যতে আর কখনো তারা বিবাহবন্ধ হতে পারবে না। মালাম ইয়াতাফাররাবা" এর উদ্দেশ্য যতক্ষণ পর্যস্ত ইজাব ও কবুল সম্পন্ন না হবে এবং বাচনিকভাবে পৃথক না হবে, ততক্ষণ পর্যন্ত ক্রেতা-বিক্রেতার ক্রয় বিক্রয় করার অধিকার আছে। সে কারণেই ইমাম আবু হানিফা মনে করেন পৃথকতা অর্থ বাচনিক পৃথকতা। মাসআলাঃ লেয়ান সমাপ্ত করার পর স্বামী নিজেকে যদি মিথ্যাবাদী সাব্যস্ত করে, তবে সে তার বিবাহবিচ্ছিনন স্ত্রীকে পুনর্বিবাহ করতে পারবে কিনা, সে সম্পর্কে রয়েছে যথেষ্ট মতপৃথকতা। ইমাম মালেক ও ইমাম শাফেয়ী বলেন, এরকম করলে তার ক্ষতি হবে লাভ। অর্থাৎ অপবাদপ্রদাতা হিসেবে ভোগ করতে হবে আশিটি বেত্রাঘাত, কিন্তু সে হবে ওই গর্ভস্থিত শিশুর প্রকৃত পিতা । আর তার স্ত্রী তার জন্য হয়ে যাবে চিরনিষিদ্ধ। ইমাম আবু হানিফা ও এক বর্ণনানুসারে ইমাম আহমদের উক্তি এই, যে তার উপরে প্রয়োগ করতে হবে অপবাদের শাস্তি এবং যেহেতু অপবাদের স্বীকারোক্তির ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।