হজরত ইবনে ওমর থেকে দারাকুতনির বর্ণনায় এসেছে রসুল স. দু'জনকে আলাদা করে দিলেন এবং বললেন. ভবিষ্যতে এরা আর কখনো মিলিত হতে পারবে না। কিন্ত এই নির্দেশটি রসুল স. এর কিনা সে সম্পর্কে সন্দেহ রয়েছে । এমতো সন্দেহ প্রকাশ করেছেন শায়েখ আবু বকর রাজী । “তানকিহ্' রচয়িতা লিখেছেন, হাদিসটির সূত্রপরম্পরা পরিশুদ্ধ । তাই নির্দেশটি রসুল স. এরই নির্দেশ । আর এর উদ্দেশ্যই বলে দিচ্ছে, কেবল লেয়ান সম্পন্ন হলেই বিবাহবিচ্ছেদ ঘটে না। ঘটে বিচারকের নির্দেশে, অথবা স্বামীর তালাক প্রদানের ঘোষণায় ৷ হাদিসটি ইমাম শাফেয়ীর মতের বিপক্ষে একটি উত্তম দলিল । এখন অবশিষ্ট রইলো হজরত ইবনে আব্বাসের বর্ণনাটি, যেখানে বলা হয়েছে রসুল স. সিদ্ধান্ত দিলেন; এখন থেকে স্ত্রীর আবাসন ও ভরন পোষণের দায়িতৃ তার স্বামীর উপরে নেই, কারণ লেয়ানের কারণে তাদের বিবাহকিচ্ছিন্ন। উল্লেখ্য এমতাবস্থায় স্বামীর উপরে স্ত্রীর আবাসন ও ভরন পোষণের দায়িত্ব রয়েছে বলে হজরত ইবনে আব্বাস যে অভিমত দিয়েছেন, তা তার ব্যক্তিগত অনুসন্ধানজাত । হাদিসে তো এরকম কিছু বলা হয়নি । আমি বলি, লেয়ানের পর আপনাআপনি বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার বিষয়টি একমত্যসম্মত। ইমাম শাফেয়ী, ইমাম জোফার ও অন্যান্য ইমামগণের অভিমত তো এ ব্যাপারে একেবারে স্পষ্ট । তারা লেয়ানকেই বিবাহবিচ্ছেদ বলে মনে করেন । আর ইমাম আবু হানিফার অভিমতেও স্ত্রী হারাম হওয়ার বিষয়টি সুনিশ্চিত | বিচারকের দায়িত্ব কেবল বিষয়টির ঘোষণা প্রদান। একারণেই তো রসুল স. লেয়ানকারীদেরকে পৃথক করে দিতেন । উল্লেখ্য, এমতো বিচ্ছেদ চিরস্থায়ী । অর্থাৎ লেয়ানকারীরা আর কখনোই স্বামী-স্ত্রী হতে পারবে না! বিষয়টি জেহারের মতো সাময়িক বিবাহবিচ্ছেদের মতো নয়। সুতরাং লেয়ানের দ্বারাই যখন বিবাহ বিচ্ছেদ ঘটে যায়, তখন বিচারকের ঘোষণার আবশ্যকতাই বা রইলো কোথায় ইবনে হুম্মাম স্বয়ং লিখেছেন, ইমাম আবু ইউসুফের উক্তির পরিপ্রেক্ষিতে বলতে হয়, বিচারকের সিদ্ধান্তের উপরে এমতাবস্থায় তালাক নির্ভরশীল নয়। কারণ আলেমগণের একমত্য এই যে, বিচারকের হস্তক্ষেপের পূর্বেই ওই বিবাহ হয়ে যায় বাতিল। স্ত্রীকে বিবাহে রাখতে সম্মত নয়, তাই বিচারকই তালাকের ঘোষণা প্রদান করবেন । “তাসরিহুম বিল ইহসান' (উত্তমতার সঙ্গে বিদায়) __এই রীতি অনুসারে বিচারকই তখন হবে স্বামীর পক্ষে তালাকের ঘোষণা প্রদানকারী । তাই নিয়ম ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।