আবু দাউদ হজরত ইবনে আব্বাস থেকে হজরত হেলাল ইবনে উয়াইমিরের ঘটনার শেযাংশে উল্লেখ করেছেন, রসুল স. উভয়কে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এবং বলেছিলেন স্ত্রীর উপরে আর ব্যভিচারের অপবাদ দেয়া যাবে না এবং তার সন্তানকেও বলা যাবে না ব্যভিচারজাত । হজরত ইবনে আব্বাস থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. এর যুগে এক লোক তার স্ত্রীর বিষয়ে লেয়ান করেছিলো । লেয়ানের পর রসুল স. তাদেরকে পৃথক করে দিয়েছিলেন এবং সন্তানের সম্পর্ক করে দিয়েছিলেন তার মায়ের সঙ্গে । লেয়ানকারীকে তার পিতা সাব্যস্ত করেননি এবং সম্তানকেও সাব্যস্ত করেননি ব্যভিচারজাত। এ প্রসঙ্গে জমহুরের উক্তির পক্ষে সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসেবে রয়েছে হজরত উয়াইমিরের ঘটনাটি, যা হজরত ইবনে আব্বাস থেকে আবু দাউদ তার “সুনান গ্রন্থে উপস্থাপন করেছেন এভাবে রসুল স. লেয়ান সম্পন্ন হওয়ার পর এই মর্মে সিদ্ধান্ত দান করলেন যে, তোমরা চিরতরে পৃথক। স্বামীর উপরে স্ত্রীর আশ্রয় ও খোরপোষের দায়িত্ব নেই। কেননা এই বিচ্ছিন্নতা স্বাভাবিক তালাকের মতো নয়, আর স্ত্রীও এমতোক্ষেত্রে বরণ করেনি বৈধব্য । অর্থাৎ স্বামী তাকে তালাকও দেয়নি, মরেও যায়নি । সুতরাং এমতোক্ষেত্রে তালাক কার্যকর করার দায়িতৃও বিচারকের উপরে বর্তায় না। এমতাবস্থায় ওই নারী ওই পুরুষের জন্য চিরনিষিবূ। তাই এমতো বিচ্ছিন্ন ফিস্খ, তালাকে বায়েন নয়। ইমাম আবু হানিফা বলেন, নিষিদ্ধতা প্রতিপন্ন হওয়া বিবাহবিচ্ছেদের দাবি করেনা । যেমন জেহার। জেহারের ছারা স্ত্রী হারাম হয়ে যায়, কিন্তু বিবাহ বাতিল হয় না। জেহারের কাফফারা প্রদানের পর পুনরায় স্ত্রী হয়ে যায় হালাল । তবে হারাম হওয়ার পর যখন তার স্বামী শরিয়ত অনুসারে তাকে বিবাহবদ্ধ রাখতে অক্ষম হয়ে পড়ে, তখন উত্তম পন্থায় সদাচরণের মাধ্যমে স্ত্রীকে তালাক দেয়া তার উপরে হয়ে যায় ওয়াজিব । তখন সে যদি এরকম না করে, তবে বিচারক ওই স্ত্রীকে তার নিকট থেকে তালাক করিয়ে দিবেন, যাতে করে স্ত্রী বেচে যেতে পারে জুলুম থেকে । এর প্রমাণ রয়েছে বোখারী ও মুসলিম শরীফের বর্ণনায় । হজরত সহল ইবনে সাঈদ বর্ণনাটিকে উপস্থাপন করেছেন এভাবে__ উভয়ের লেয়ান সম্পাদনের পর হজরত উয়াইমির বললেন, হে আল্লাহর রসুল! এখন যদি আমি তাকে আমার কাছে রাখি তবে আমি তো হয়ে যাবো অপবাদদাতা। একথা বলে তিনি স্ত্রীকে তালাক দিলেন। রসুল স. তাঁর এমতো সিদ্ধান্তের বিরুদ্ধে কিছুই বলেননি । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।