গ্রহণের যোগ্যতাধারিণী, আমার মতে এই ধারণাটি যথার্থ! আবার ইমাম শাফেরী বলেছেন, স্ত্রী যদি লেয়ান থেকে বিরত থাকে অথবা লেয়ান করতে অস্থীকৃত হয়, তবে তার উপরে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে হবে। তার একথাও অযথার্থ নয়। মাসআলা ঃ "শুধু স্বামী লেয়ান করলেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে' ইমাম শাফেয়ীর এমতো উক্তি প্রামাণ্য নয়। ইমাম জোফার, ইমাম মালেক এবং এক বর্ণনানুসারে ইমাম আহমদেরও অভিমত এই যে, এমতাবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, বিচারক সিদ্ধান্ত প্রদান না করলেও । কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ এবং এক বর্ণানানুসারে ইমাম আহমদের অভিমত, বিচারক সিদ্ধান্ত দানের পূর্বে তালাক কার্যকর হয় না। উভয়ে লেয়ান করলেও । তবে দু'জনের লেয়ান শেষে তাদের তালাক কার্যকর করা বিচারকের উপর হয়ে যায় ওয়াজিব। ইমাম আবু হানিফা ও ইমাম মোহাম্মদ বলেন, এরকম তালাক হবে এক তালাক বায়েন । আর অন্যান্য ইমামগণ বলেন, এমতো তালাককে বলতে হবে বিবাহবিচ্ছেদ । শেষোক্ত উক্তির দলিল এই বিবাহ চিরতরে নিষিদ্ধ। দুধপান বিধানের মতো লেয়ানজাত স্ত্রীও চিরতরে হারাম । আর এটাকেই বলা হয় ফিস্খ্। হজরত ইবনে ওমর থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. একবার এক লেয়ানকারী দম্পতিকে বললেন, তোমাদের হিসাব আল্লাহ্র অধিকারে । অর্থাৎ তোমাদের মধ্যে যে কোনো একজন অবশ্যই মিথ্যাবাদী । তারপর স্বামীকে লক্ষ্য করে বললেন, এখন তার সঙ্গে তোমার পুনর্মিলনের সকল উপায় চিরতরে রুদ্ধ। স্বামী বললেন, হে আল্লাহ্র রসুল! আমার প্রদত্ত মোহরানার কী হবে? রসুল স. বললেন, যদি তুমি তাকে সত্যি সত্যিই অপরাধিনী মনে করো, তবে তা হয়ে গিয়েছে তোমার ইতোপূর্বের সহবাসের বিনিময় । আর যদি মিথ্যা অপবাদ দিয়ে থাকো, তবে তো তুমি তার নিকট আরো অধিক দায়বদ্ধ । সুতরাং তার জিম্মায় তোমার আর কোনো পাওনা নেই। উল্লেখ্য ইতোপূর্বে হজরত সহল ইবনে সা'দ থেকে আবু দাউদ কর্তৃক লেয়ানকারী এক দম্পতির কথা বর্ণিত হয়েছে। রসুল স. ওই দম্পতির সম্পর্ক চিরদিনের জন্য ছিন্ন করে দিয়েছিলেন। বলেছিলেন ভবিষ্যতে আর কখনো তোমরা মিলিত হতে পারবে না। হজরত আলী এবং হজরত ইবনে মাসউদ থেকে দারাকৃতনীও এরকম বর্ণনা করেছেন। শায়েখ ইবনে হাজার লিখেছেন, হজরত আলী, হজরত ওমর ও হজরত ইবনে মাসউদ থেকে আব্দুর রাজ্জাক ও ইবনে শায়বার “আলমুসান্নিফ' গ্রন্থেও এরকম হাদিস বর্ণিত হয়েছে। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।