একটি সন্দেহ £ স্বামীর চারটি সাক্ষ্য ব্যভিচারের প্রমাণের চারজন সাক্ষীর সাক্ষ্যের স্থলাভিষিক্ত, কিন্তু তার মানে এই নয় যে, তার ওই চার সাক্ষ্যের মাধ্যমে ব্যভিচার প্রমাণিত হয় । বরং তার ওই চার সাক্ষ্যের মাধ্যমে সে-ই কেবল রেহাই পেতে পারে অপবাদের শাস্তি থেকে। সুতরাং তার চারটি সাক্ষ্যের এমতো স্থলাভিষিক্ত হওয়ার বিষয়টি সন্দেহজনক । সন্দেহভঞ্জন $ বাদীর চার সাক্ষ্য চারজন সাক্ষীর স্থলাভিষিক্ত হওয়ার বিষয়টি কোরআন, হাদিস ও উম্মতের একমত্যসমর্থিত । আর বাদীর চারটি সাক্ষ্যের দ্বারা ব্যভিচার প্রমাণিত হয় না সত্য, কিন্তু এ কথাও অসত্য নয় যে, চারজন সাক্ষীর দ্বারাও ব্যভিচার তো সুপ্রমাণিত না-ও হতে পারে। এরকম হওয়াও সম্ভব যে, চারজন সাক্ষীই হয়তো মিথ্যা সাক্ষ্য দানের জন্য একজোট হয়েছে । আর এমতো মিথ্যাচারের প্রমাণের সুযোগও তো তেমন নেই । আসল কথা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বিচারক যে দুই তিন ইত্যাদি সংখ্যক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন, তা তো কেবল শরিয়ত পালনার্থেই। এতে করে সন্দিপ্ধতা উত্তরিত হয় দৃঢ়বন্ধ একটি ধারণায় । আর ওই দৃঢ়বদ্ধ ধারণার উপরে ভিত্তি করে বিচারক দিয়ে থাকেন তার সিদ্ধান্ত । আবার এর উদ্দেশ্য এরকমও নয় যে, বিচারক তার সুদৃঢ় কোনো বিশ্বাসকে শরিয়তের বিধানের কারণে রূপ দিতে অক্ষম । যখন চার পুরুষের সাক্ষ্য দ্বারা শরিয়তসম্মতভাবে ব্যভিচার প্রমাণিত হয়, তখন বাদীর চার বার শপথযুক্ত সাক্ষ্য তো আরো বেশী প্রামাণ্য হওয়া উচিত। কারণ সে এভাবে একথাও স্বীকার করে নেয় যে, তার সাক্ষ্য মিথ্যা হলে তার উপর আল্লাহ্র লানত। এরপর সে আবার আদেল নন্যোয়বান) থাকে, ফাসেক হয় না। ভবিষ্যতেও বিদ্যমান থাকে তার সাক্ষ্য দানের অধিকার এবং যোগ্যতা | স্ত্রী লেয়ান করতে যদি অস্বীকার করে, তবে তো তার ন্যায়পরায়ণতা হয়ে ওঠে আরো উজ্জ্বল। আবার দেখুন চার জন সাক্ষীর মিথ্যার উপর একমত হওয়াও অসম্ভব কিছু নয় এবং অপবাদপ্রস্তা লেয়ান করলে শাস্তি থেকে রেহাই পাবে জেনেও যদি তা করতে অস্বীকার করে, তবে তো সে তার স্বামীর অভিযোগ স্বীকারই করে নিলো। এখন অবশিষ্ট রইলো সন্দেহের ক্ষেত্রে শাস্তি রহিত হওয়ার কথা । তবে মনে রাখতে হবে, এমতো সন্দেহের অবকাশ তো সব ক্ষেত্রেই থাকে। সাক্ষ্য, লেয়ান, লেয়ানে অস্বীকৃতি কোনো কিছুই তো সন্দেহের উর্ধ্বে নয়। কিন্ত শরিয়তের শর্তসমূহ পূরণ হওয়ার পর সন্দেহ আর প্রশ্রয়যোগ্য ও ধর্তব্য নয়। ইমাম আবু হানিফা স্বামীর জন্য সাক্ষ্য দানের যোগ্য হওয়ার যে শর্ত আরোপ করেছেন এবং বলেছেন অপবাদ প্রমাণিত হওয়ার অবস্থায় স্ত্রীকে হতে হবে শাস্তি ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।