অথবা লেয়ান কোনোটাই প্রযোজ্য হবে না। এমতাবস্থায় গর্ভস্থিত শিশু হবে স্বামী- স্ত্রী উভয়ের । কেননা লেয়ান সম্পূর্ণ হওয়ার পর গর্ভস্থিত শিশুর পিতৃত্ের সম্পর্ক তার স্বামীর সঙ্গে ছিন্ন হয়ে যায়। কিন্তু লেয়ান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ সম্পর্ক থাকে অটুট । আর এ হচ্ছে ওই শিশুর বংশগত অধিকার, যে অধিকার স্বামী স্ত্রীর উক্তিতে বিনষ্ট হতে পারে না । এমতো সিদ্ধান্ত দিয়েছেন ইমাম আবু হানিফা । আমি বলি. এই মাসআলায় ইমাম আবু হানিফা এবং ইমাম শাফেয়ী দু'জনের উক্তিই আমার কাছে বিস্ময় উদ্েকক। ইমাম শাফেয়ীর উক্তিতে আশ্চর্য হওয়ার কারণ হচ্ছে, তার নিকট লেয়ান হচ্ছে শপথ । তাই তিনি স্বামীর সাক্ষ্যপ্রদানের যোগ্যতাকে আবশ্যক সাব্যস্ত করেন না। বলেন, সকল পুরুষই লেয়ান করতে পারবে, সে অপবাদকারী গোলাম, কাফের, ইতোপূর্বে অপবাদের শাস্তিপ্রাপ্ত, যে-ই হোক না কেনো। কেননা এরা সকলেই সাক্ষ্যদানের যোগ্য না হলেও শপথ উচ্চারণের অযোগ্য নয়। প্রকাশ থাকে যে, শপথ আবার সম্পদ প্রত্যর্পণের ক্ষেত্রেও কার্যকর নয়। যেমন__ কেউ বললো, আমি অমুকের নিকট এতো টাকা পাই, কিন্তু ওই লোক একথা অস্বীকার করলো, এমতাবস্থায় বাদীর পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে তবে কেবল তার শপথের মাধ্যমে বিবাদীর উপরে তার সম্পদ প্রত্যর্পণ ওয়াজিব হয় না। যদি তা-ই হয়, তবে স্বামীর শপথের দারা স্ত্রীর উপরে ব্যভিচারের শাস্তিই (সঙ্গেসার) বা কার্যকর হতে পারবে কীভাবে । আর সঙ্গেসার তো সকল শাস্তি অপেক্ষা অধিক কঠিন। ইমাম আবু হানিফার উক্তি আমার কাছে আশ্চর্যজনক একারণে যে, তার নিকট লেয়ান শপথ নয়, সাক্ষ্য । তাই তার মতে লেয়ানকারীকে হতে হবে সাক্ষদানের যোগ্য । তিনি একথাও বলেন যে, লেয়ানকারীর চারটি সাক্ষ্য ব্যভিচার প্রমাণের জন্য চারজন সাক্ষীর স্থলাভিষিক্ত । আরো বলেন, স্বামীর চার সাক্ষ্য অপবাদের শাস্তির স্থলাভিষিক্ত ৷ আর স্ত্রীর চার সাক্ষ্য স্থলাভিষিক্ত ব্যভিচারের শাস্তির । এটাও বিস্ময়কর যে. স্বামীর চার সাক্ষ্যের পরেও স্ত্রীর উপরে ব্যভিচারের শাস্তি ওয়াজিব হয় না। অথচ আলোচ্য আয়াতে বলা হয়েছে, “ওয়া ইয়াদরাউ আনহাল আ'জাবা' (এবং স্ত্রীর শাস্তি রহিত করা হবে)। এখানকার “দারউন' সুনির্দিষ্ট অর্থবোধক । অর্থাৎ শাস্তি রহিত হওয়া এখানে সুনিশ্চিত। আর স্ত্রীর জন্য যে লেয়ানকে ব্যভিচারের শাস্তির স্থলাভিষিক্ত করা হয়েছে, তার উদ্দেশ্য শুধু এই যে, যদি স্ত্রী লেয়ান করে তবে তার উপরে ব্যভিচারের শাস্তি প্রযোজ্য হবে না। আর লেয়ান করতে অন্বীকৃত হলে আরোপিত হবে ব্যভিচারের শাস্তি। সুতরাং এর মধ্যে আবার বন্দী করে রাখার প্রসঙ্গ আসবে কোথেকে! স্ত্রীর লেয়ান তো ব্যভিচারের শাস্তির স্থলাভিষিক্ত, বন্দীত্রে শাস্তির স্থলাভিষিক্ত নয়। অতএব, লেয়ান অস্বীকার করলেতো ব্যভিচারের শাস্তি কার্যকর হওয়াই বাঞ্কনীয় । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।