0 তবে স্ত্রীর শাস্তি রহিত করা হইবে যদি সে চারিবার আল্লাহের নামে শপথ করিয়া সাক্ষ্য দেয় যে, তাহার স্বামীই মিথ্যাবাদী, 0 এবং পঞ্চমবার বলে, “তাহার স্বামী সত্যবাদী হইলে তাহার নিজের উপর নামিয়া আসিবে আল্লাহের ক্রোধ ।' প্রথমোক্ত আয়াতে উল্লেখিত “আলআ'জাব'(শাস্তি) অর্থ ব্যভিচারের শাস্তি, যেমন বলা হয়েছে “ফা আ'লাইহিন্না নিসফু মা আ'লাল মুহসানাতি মিনাল আ'জাবি'__ এই আয়াতে । রসুল স. হজরত হেলালকে বলেছিলেন, আল্লাহ্র শাস্তি মানুষের শাস্তি অপেক্ষা অত্যন্ত কঠোর। এই শাস্তি রহিত করার কথাই এখানে বলা হয়েছে এভাবে___ “তবে স্ত্রীর শাস্তি রহিত করা হবে যদি সে চারবার আল্লাহ্র নামে শপথ করে সাক্ষ্য দেয় যে, তার স্বামীই মিথ্যাবাদী" । *স্বামীই মিথ্যাবাদী' অর্থ__ স্ত্রী বলবে, আমার স্বামীই আমাকে ব্যভিচারের অপবাদ দিয়েছে, আমার গর্ভ যে তার, সে কথাকে অস্বীকার করেছে। তার এমতো উক্তি মিথ্যা । অথবা অর্থ হবে__ তার প্রথমোক্ত উক্তি মিথ্যা, কিংবা মিথ্যা শেষোক্ত উক্তি। ইমাম মালেক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বলেন, স্বামী লেয়ান করলেই স্ত্রীর উপরে ওয়াজিব হয়ে যাবে ব্যভিচারের শাস্তি । আবার ওই শান্তি রহিত হয়ে যাবে স্ত্রী লেয়ান করলে । আলোচ্য আয়াতে একথাই বলা হয়েছে। ইমাম শাফেয়ী বলেন, স্ত্রীর লেয়ানের মাধ্যমে শুধু একটি হুকুমের সম্পর্ক হয়। অর্থাৎ রহিত হয়ে যায় ব্যভিচারের শাস্তি। আর যদি স্বামী চারজন পুরুষ প্রত্যক্ষদশীর মাধ্যমে ব্যভিচারকে প্রমাণ করে, তবে লেয়ানের অবকাশ আর থাকে না। এমতাবস্থায় ব্যভিচারের শাস্তি রহিত হবে না। আবার স্ত্রী যদি লেয়ান করতে অস্বীকার করে, তবে ব্যভিচারের শাস্তি হবে ওয়াজিব । ইমাম আবু হানিফা বলেন, এমতাবস্থায় লেয়ানে সম্মত হওয়া অথবা স্বামীর অভিযোগকে স্বীকার না করা পর্যন্ত তাকে বন্দী করে রাখা যাবে। স্বামীর অভিযোগকে একবার স্বীকার করলে লেয়ানেরও আবশ্যকতা থাকে না। আবার তার উপরে ব্যভিচারের শাস্তি ওয়াজিব থাকে না। কারণ একবারের স্বীকারোক্তিতে ব্যভিচারের শাস্তি দেয়া যায় না। আর এখানে 'আনহাল আ'জাব' (ত্ত্রীর থেকে শাস্তি) অর্থ যে ব্যভিচারের শাস্তি তা-ও নয়। এর অর্থ বন্দী করাও হতে পারে। কারণ বন্দীতৃও শাস্তি। এমতোক্ষেত্রে যেহেতু সন্দেহ বিদ্যমান, তাই বলতে হয় সন্দেহের স্থলে শাস্তি রহিত হয়ে যায়। মাসআলা $ স্ত্রী যদি একথা স্বীকার করে যে, তার গর্ভস্থিত সন্তান তার স্বামীর নয়, তবে তার এ অস্বীকৃতি সত্য হলেও তার উপরে ব্যভিচারের শাস্তি ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।