Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম যুগের সাধুপুরুষবর্গ ও হাদিসশান্ত্রবিদগণ বলেছেন, আলোচ্য আয়াতে বলা হয়েছে স্বেচ্ছাপ্রণোদিত সেজদার কথা, বাধ্যগত সেজদার কথা এখানে বলা হয়নি। আর সূর্য-চন্দ্রসহ সকল সৃষ্টি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিরস্তর আল্লাহ্‌কে সেজদা করে চলে । কারণ সেগুলোরও রয়েছে তাদের আপনাপন সন্তানুগ চেতনা ও জ্ঞান। অন্য আয়াতেও এর দৃষ্টান্ত রয়েছে৷ যেমন-__ ১. “কৃলাতা আতাইনা তৃইয়ীন' তারা চেন্দ্র-সূর্য) বললো, আমরা এসেছি অনুগত হয়ে ২. প্রস্তরদের (অবশ্যই তার মধ্যে কিছু স্থানচ্যুত হয় আল্লাহ্‌র ভয়ে ) ৩. “ওয়া ইম্মিন্‌ শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহী ওয়া লাকিল্লা তাফ্কৃহুনা তাস্বিহাহুম' (সকল বন্তই তীর স্তরতিবাদ করে, কিন্তু তোমরা বোঝোনা তাদের স্ততিবাদ)। রসুল স. বলেন, এক পাহাড় অপর পাহাড়কে ডেকে বলে, তোমার উপরে কি এমন লোকের আগমন ঘটেছে, যে আল্লাহ্‌র জিকির করে? হজরত ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন তিবরানী। বাগবী লিখেছেন, বর্ণিত তাফসীর অত্যুত্তম। এমতো ব্যাখ্যা আহলে সুন্নত ওয়াল জামাতের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ । এরপর বলা হয়েছে__ “আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি” । “অনেকে' (কাছীর) শব্দটি এখানে উল্লেখিত হয়েছে দু'বার । শেষের উল্লেখটি অধিকতর দৃঢ়তা ও আধিক্য প্রকাশক । এমতো উল্লেখের মাধ্যমে একথাই বুঝিয়ে দেয়া হয়েছে যে, কাফের বা সত্যপ্রত্যাখ্যানকারীরা কশ্মিনকালেও সেজদাকারীদের অন্তর্ভুক্ত নয়। তাই তাদের প্রতি অবধারিত হয়েছে শাস্তি । কোনো কোনো তাফসীরকার বলেছেন, এখানে “মান ফিস্‌ সামাওয়াতি ওয়া মান ফিল আরদ্ি'কথাটির “মান' (যা কিছু) ব্যাপক অর্থে প্রয়োগিত। আর 'সেজদা' শব্দটির উদ্দেশ্য আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত নিয়মের আনুগত্য । আল্লাহ্‌র এমতো নির্ধারণের অন্যথা করার ক্ষমতা কারোই নেই। কারণ সকল কিছু সর্ববিষয়ে তার মুখাপেক্ষী ও কর্তৃত্বাগত। এভাবে সকলেই এবং সকল কিছুই হয়েছে তার চিরদুর্জেয় অস্তিত্ ও গুণবস্তার প্রমাণ । 'সেজদা করে মানুষের মধ্যে অনেকে" কথাটি এখানে উদ্দেশ্য আর এর বিধেয় রয়েছে অনুক্ত। ওই অনুক্ত বিধেয়টি এরকম__ অধিকাংশ বিশ্বাসীদের জন্য আল্লাহর দরবারে রয়েছে পুণ্য । এরকমও বলা যায় যে, “মানুষের মধ্যে 'অনেকে' কথাটি একটি লুপ্ত ক্রিয়ার কর্তা । এভাবে অর্থ দীড়ায়___ বিশ্বাসীদের অধিকাং, মাটিতে ললাটদেশ স্থাপন করে। সেজদা করে আল্লাহ্র উদ্দেশ্যে । যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেনো, উভয় অবস্থায় “সেজদা করে মানুষের মধ্যে অনেকে' এবং “আবার অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি' হবে সম্পূর্ণ পৃথক দু'টি বাক্য। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।