Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম মালেক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদের নিকট এমতাবস্থায় ওই লোককে বন্দী করা যাবে না। বরং লেয়ান করতে অস্বীকৃত হওয়ার সঙ্গে সঙ্গেই তার উপরে কার্যকর করতে হবে আশিটি বেত্রাঘাত । কেননা অপবাদ তো শাস্তিই ডেকে আনে । লেয়ানের বিধান প্রবর্তিত হয়েছে কেবল স্বামীর সত্যতাকে প্রতিষ্ঠিত করবার নিমিত্তে। স্বামী এমতোক্ষেত্রে তার সত্যতা প্রকাশে অক্ষম বলেই তো তাকে নিতে হয় লেয়ানের আশ্রয় । সুতরাং লেয়ানে অস্থবীকৃত হলেই বুঝতে হবে সে অপবাদপ্রদাতা ৷ তাই বন্দী করার কথা ভাববার অবকাশই এখানে নেই। ইমাম শাফেয়ী বলেন, লেয়ান যে করতে চায় না, সে ফাসেক। ইমাম মালেক বলেন, কেবল লেয়ানে অস্বীকৃতি জানালেই তাকে ফাসেক বলা যায় না। ইমাম আবু হানিফা বলেন, লেয়ান করতে অসম্মত হওয়ার অর্থ নিজের মিথ্যাবাদী হওয়াকে অস্বীকার করা৷ কিন্তু এমতোক্ষেত্রে কিছু সন্দেহও রয়েছে। কেননা সে যে মিথ্যাবাদী সে কথা সে নিজ মুখে স্বীকার করেনি । আর সন্দেহের ক্ষেত্রে শাস্তি আরোপ করা যায় না। তাই বাধ্য হয়ে তাকে কয়েদ করে রাখা যাবে, যেনো সে লেয়ানের জন্য প্রস্তুত হয়, অথবা প্রকাশ্যে স্বীকার করে তার মিথ্যাবাদী হওয়ার কথা, যাতে করে পূর্ণ নিঃসন্দিঞ্ধী অবস্থায় তার উপরে আশি বেত্রাঘাত কার্যকর করা যায়। স্বামী যদি লেয়ান করে নেয়, তবে স্ত্রীর উপরে লেয়ান করা হয়ে যায় ওয়াজিব । এরকম বলেছেন ইমাম আবু হানিফা । তখন স্ত্রী যদি তা না করতে চায়, তবে বিচারক তাকে বন্দী করে রাখবে ততক্ষণ পর্যস্ত যতক্ষণ না সে লেয়ান করতে সম্মত হয়, অথবা স্বীকার করে তার স্বামীর কথার সত্যতা । ইমাম শাফেয়ী বলেছেন, স্বামী লেয়ান করে নিলেই ওই স্ত্রী তার জন্য হয়ে যাবে চিরতরে হারাম । ভূমিষ্ঠ সন্তানের সঙ্গেও তার পিতৃত্বের সম্পর্ক আর থাকবে না। কেননা রসুল স. বলেছেন, দুই লেয়ানকারী কখনো একত্র থাকে না। আমরা বলি, স্বামীর পরে স্ত্রী লেয়ান না করা পর্যস্ত লেয়ান সম্পূর্ণ হবে না। কেননা লেয়ান এসেছে বাবে মুফা'আলাত থেকে । তাই উভয়ের অংশগ্রহণ ছাড়া মুফা'আলাত যথার্থ হবে না। সুতরাং কেবল স্বামীর লেয়ানের দ্বারা তাদের বিবাহবিচ্ছেদ ঘটবে না, ঘটবে উভয়ের লেয়ান সম্পন্ন হলে। সূরা নূর $ আয়াত ৮, ৯ এ পু প্পাজব্া পাপা 5৫ চর তপু পাত) পাতা রতি তা ৮ পাপা ০৮4০১১৯৬৬৬৪ ওঞ্রভাওআ টি ৪ 0০ ৮৮৮ ৬৮5 5) পপর বরাত 1৫1) পপ 54 তব ০0/5414%25 ডা 21০9০ টে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।