Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আমরা বলি, একথা নিশ্চিত যে, নিজের জন্য নিজে সাক্ষ্য দেয়া এবং একই স্থানে বার বার সাক্ষ্য দেয়ার দৃষ্টান্ত শরিয়তে নেই । আবার অন্যের জন্য কসম খাওয়ার দৃষ্টাত্তও শরিয়তে অনুপস্থিত । আরো লক্ষণীয়, কোনো বিধানকে ওয়াজিব সাব্যস্ত করার জন্য কসম খাওয়ার কথাও কোথাও নেই । কসম তো করা হয়ে থাকে বিধানকে প্রতিহত করার জন্য, বিধানকে স্বীকার করার জন্য নয়। সুতরাং যার উপস্থিত করা, বিদূরিত করা এবং ইচ্ছা অনুযায়ী হুকুম দেয়ার পূর্ণ অধিকার রয়েছে, যখন একই স্থানে উভয় কাজকে প্রাথমিক অবস্থায় শরিয়তসম্মত করে দেয়৷ যার জন্য জায়েয, তখন তার জন্য এটাও জায়েয যে, প্রথমে সে ওই বিধানকে শরিয়তসম্মতই করে দিবে । এর জন্য অন্য দৃষ্টান্ত অন্বেষণের প্রয়োজনই নেই। অবশিষ্ট রইলো স্বয়ং সাক্ষ্যদানের প্রসঙ্গ । এর দৃষ্টান্ত তো রয়েছে কোরআন মজীদেই। যেমন, এক আয়াতে বলা হয়েছে___ 'শাহিদাপ্লহু আন্নাহু লাইলাহা ইল্লাহুয়া' (আল্লাহ্‌ স্বয়ং সাক্ষ্য দেন, তিনি ছাড়া অন্য উপাস্য নেই)। আবার আজানের দৃষ্টান্তও এখানে টেনে আনা যেতে পারে। মুয়াজ্জিন যখন বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রসুলুল্লাহ তখন রসুল স. বলেন “আনা আশহাদু' (আমিও সাক্ষ্য দিচ্ছি)। এতে করে প্রমাণিত হয় রসুল স. তার রেসালাতের সাক্ষ্য দিয়েছেন নিজে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে সাক্ষ্যের পুনরাবৃত্তির কথা বলা হয়েছে কেনো? এর জবাব এই যে, যখন কেউ ব্যভিচারের সাক্ষ্য উপস্থিত করতে অসমর্থ হয়, তখন এই চার সাক্ষ্য হয় তার স্থলাভিষিক্ত । কেননা অপবাদের ক্ষেত্রে নিজের সাক্ষ্য (এক সাক্ষ্য) যথেষ্ট নয়। অন্যান্য ক্ষেত্রে অবশ্য এক সাক্ষ্য গ্রহণীয়। আলোচ্য আয়াতে চার বার কসম করার কথা বলা হয়েছে নিজের সত্যতাকে দৃঢ়তর করবার জন্য এবং পঞ্চমবার সাক্ষ্যের মাধ্যমে মিথ্যা হলে আল্লাহর অভিশাপ স্বতোপ্রণোদিত হয়ে চেয়ে নেয়ার জন্য । পরের আয়াতে (৭) বলা হয়েছে-__- 'এবং পঞ্চমবার বলবে, সে মিথ্যাবাদী হলে তার উপর নেমে আসবে আল্লাহ্র অভিশাপ' । মাসআলা £ যদি কেউ তার স্ত্রীর নামে ব্যভিচারের অপবাদ দেয় অথবা বলে তার স্ত্রীর গর্ভ তার নয় এবং স্বামী-স্ত্রী উভয়েই যদি হয় লেয়ানের যোগ্য, এমতাবস্থায় স্ত্রী যদি তার উপরে আরোপিত অপবাদের শাস্তির জন্য বিচারপ্রার্থিনী হয়, তবে স্বামীর উপরে লেয়ান করা হয়ে যাবে ওয়াজিব। তখন স্বামী যদি লেয়ান করতে অসম্মত হয়, তবে ইমাম আবু হানিফার মতে বিচারক তাকে লেয়ান না করানো পর্যস্ত অথবা সে যে মিথ্যাবাদী তা স্বীকার না করানো পর্যস্ত বন্দী করে রাখবে । যদি সে নিজেকে মিথ্যাবাদী বলে স্বীকার করে, তবে তার উপরে প্রয়োগ করবে আশিটি বেত্রাঘাত । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।