ইবনে আদী বলেন, তার বর্ণনা ভিত্তিবিবর্জিত। আর সে-ও পরিত্যাজ্য ৷ ইমাম আহমদ বলেন, ইমাদ ইবনে মাতার যার সূত্রে হাদিস বর্ণনা করেন, সেই হাম্মাদ ইবনে আমরও কাল্পনিক হাদিস বানাতো। সাজী বলেন, হাদিস বর্ণনাকারীগণের এঁকমত্য এই যে. সে পরিত্যাজ্য । হাম্মাদ ইবনে আমর যার সুত্রে হাদিস বর্ণনা করতেন, সেই জায়েদ ইবনে রফী বর্ণনাকারী হিসেবে অশক্ত । ইবনে জাওজী লিখেছেন, ইমাম আওজায়ী এবং ইবনে জুরাইজ, যাদেরকে গণ্য করা হয় হাদিস শাস্ত্রের ইমামরূপে, তিনি এই হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে শোয়াইবের মাধ্যমে, তিনি তাঁর পিতা থেকে এবং তিনি তার পিতা থেকে । কিন্ত বর্ণনাটিকে তিনি অভিহিত করেছেন আমর ইবনে শোয়াইবের দাদার উক্তিরূপে । রসুল স. এর সঙ্গে তিনি বক্তব্যটিকে সম্পৃক্ত করেননি । ইবনে হুম্মাম বলেছেন, শিথিলসৃত্রবিশিষ্ট হাদিস যদি কয়েকটি পদ্ধতিতে বর্ণিত হয়, তবে শিথিলতা সত্তেও তা গ্রহণযোগ্যতা লাভ করে। বর্ণিত হাদিসটিও সেরকম। আর এর পোষকতা হয়েছে ইমাম আওজায়ী ও ইমাম ইবনে জুরাইজের বর্ণনা থেকে । তারা উভয়েই আবার বর্ণনাটিকে সনাক্ত করেছেন আমর ইবনে শোয়াইবের পিতামহের উক্তিরপে। অর্থাৎ সুপরিণতরূপে নয়, পরিণতসূত্রসম্বলিতরূপে । এরপর বলা হয়েছে__“ফাশাহাদাতু আহাদিহিম'__ “সে সাক্ষ্য দিবে আল্লাহ্র শপথ করে চারবার। সে অবশ্যই সত্যবাদী" একথাটিকে ইমাম শাফেয়ী গ্রহণ করেছেন তার মতের দলিলরূপে। অর্থাৎ তার মতে এখানকার “শাহাদাত' অর্থ কসম বা শপথ, সাক্ষ্য নয়, যদি ও 'শপথ' ও “সাক্ষ্য উভয় অর্থে শব্দটি ব্যবহৃত হয়। কিন্ত এরপরের “বিল্লাহ্' শব্দটি “শাহাদাতের শপথ অর্থকেই নির্দিষ্ট করে দিয়েছে। কারণ শপথ করতে হয় আল্লাহরই নামে, নিজের নামে বা অন্য কারো নামে নয়। আর নিজের সাক্ষ্য নিজের জন্যও গ্রহণীয় নয়। তবে হ্যা, কোনো কোনো ক্ষেত্রে নিজের নামেও শপথ করা যায়। আর শরিয়তে এমন কোনো ৃষ্টান্তও নেই যে, একই স্থানে একই সময়ে একই ব্যক্তি বার বার সাক্ষ্যদান করবে । তবে শপথের পুনরাবৃত্তির দৃষ্টান্ত বিদ্যমান। যেমন কাসামাত। এছাড়া একথাটিও প্রণিধাননীয় যে, সাক্ষ্য দিতে হয় কোনো কিছুকে প্রমাণ করার জন্য, আর শপথ করতে হয় কোনো ধারণাকে অপসারণের জন্য । এটাও আবার অগ্রহণীয় ধারণা যে, প্রকৃত শাহাদাতের সম্পর্ক হবে কেবল একটি বিষয়ের সঙ্গে । আর অবশ্যন্তাবী একটির প্রকৃত অর্থ ব্যবহার করতে হবে রূপক অর্থরূপে । তাই যখন মূল উদ্দেশ্য হবে শপথ করা, তখন রূপক অর্থই (শপথ) হবে গ্রহণীয় ৷ তখন লেয়ানের জন্য সাক্ষ্যের প্রয়োজন আর পড়বে না। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।