Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আর শাহাদাতের প্রকৃত অর্থ যদি শপথও হয়, তথাপিও এস্থলে প্রত্যাবর্তন করতে হবে রূপক অর্থ অর্থাৎ সাক্ষ্যের প্রতি । কেননা অন্যের জন্য শপথ করার কোনো অস্তিত্ই এখানে নেই। আর “শাহাদাত' এর প্রকৃত অর্থ যখন শপথ নয়, বরং এর রূপক অর্থ যখন শপথ, তখন বলা যেতে পারে এখানে 'শাহাদাত' অর্থ শপথ নয়, সাক্ষ্য। ইমাম আবু হানিফা স্বামীর জন্য সাক্ষ্যপ্রদানের যোগ্যতাকেও আবশ্যকীয় করে দিয়েছেন। আরো বলেছেন, স্ত্রীকে এমন হতে হবে যেনো তার অপবাদকারীর উপরে শাস্তি প্রয়োগ করা যায়। উভয় বক্তব্যের প্রমাণ রয়েছে আমর ইবনে শোয়াইবের পিতামহের একটি বর্ণনায় । কয়েকটি পদ্ধতিতে বর্ণনাটি উপস্থাপন করেছেন ইবনে মাজা ও দারাকৃতনী | যেমন-__ ১. ওসমান ইবনে আবদুর রহমান জুহুরী সূত্রে দারাকুতনী বর্ণনা করেছেন, রসুল স. বলেন, চারটি ক্ষেত্রে লেয়ান নেই-__ স্বাধীন স্বামী ও ক্রীতদাসী স্ত্রীর মধ্যে, ক্রীতদাস স্বামী ও স্বাধীনা স্ত্রীর মধ্যে, মুসলমান স্বামী ও ইহুদী স্ত্রীর মধ্যে এবং মুসলমান স্বামী ও খৃষ্টান স্ত্রীর মধ্যে । ইয়াহ্ইয়া, বোখারী, আবু হাতেম রাজী ও আবু দাউদ বলেছেন, ওসমান ইবনে আবদুর রহমান অপরিচিত ও অগ্রহণযোগ্য । ইয়াহ্‌ইয়া একবার বলেছিলেন, সে অসত্যভাষী। ইবনে হাব্বান বলেছেন, সে জাল হাদিসের সূত্রপরম্পরাকে যুক্ত করে নির্ভরযোগ্য বর্ণনাকারীর সঙ্গে। তাই তার বর্ণনা প্রামাণ্য নয়। নাসাঈ ও দারাকুতনী বলেন, তার বর্ণনা পরিত্যজ্য। ২. ওসমান ইবনে আতা খোরাসানী সূত্রে দারাকুতনী ও ইবনে মাজা বর্ণনা করেছেন, রসুল স. ঘোষণা করেছেন, চার প্রকার রমণী-পুরুষের জন্য লেয়ান নেই। যেমন-__ খৃষ্টন স্ত্ী-মুসলমান স্বামী, ইহুদী স্ত্র-মুসলমান স্বামী, স্বাধীনা স্ত্রী ক্রীতদাস স্বামী ক্রীতদাসী স্ত্রী এবং স্বাধীন স্বামী | ইয়াহইয়া ও দারাকৃতনী ওসমান ইবনে আতাকে চিহিত করেছেন দুর্বল বর্ণনাকারীরূপে ৷ আবু হাতেম ও ইবনে হাব্বান বলেছেন, তার বর্ণনাকে দলিলরূপে গণ্য করা নাজায়েয । আলী ইবনে জুনাইদ বলেছেন, সে পরিত্যজ্য ৷ দারাকুতনী বলেছেন, ইয়াজিদ ইবনে জুরাইব ওসমানের অনুগামী । তিনিও আতা সূত্রে এই বর্ণনাটি উপস্থাপন করেছেন। কিন্তু ইয়াজিদ ইবনে জুরাইব বর্ণনাকারীরূপে সবল নন। ৩. দারাকৃতনী ইমাদ ইবনে মাতারের মাধ্যমে ওমর ইবনে শোয়াইবের পিতামহের বর্ণনা উপস্থাপন করেছেন এভাবে__ রসুল স. ইতাব ইবনে উসাইদকে একন্থানে প্রেরণ করলেন। তার পরের বর্ণনা উপরের বর্ণনার মতোই । আবু হাতেম রাজী বলেন, ইমাদ ইবনে মাতার ভিত্তিহীন হাদিস নির্মাণ করে। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।