ক্রীতদাসী হোক, অথবা অবিশ্বাসিনী, অথবা অপ্রাপ্ত বয়স্কা, কিংবা উম্মাদিনী, কিংবা অশুদ্ধভাবে বিবাহবদ্ধা, অথবা অশুদ্ধ বিবাহের স্বামীর সঙ্গে সহবাসকৃতা, অথবা অজানা পুরুষের সন্তানের মাতা, অথবা জীবনে অন্ততঃপক্ষে একবারও ব্যভিচার লিপ্তা, অতঃপর তওবাকারিণী, অথবা সন্দেহবশতঃ এমন পুরুষ কর্তৃক সম্ভোগিতা, যে তার জন্য হারাম অথবা সন্দিপ্ধি_ এসকল অবস্থায় অপবাদকারীকে অপবাদের শাস্তিও দেয়া যাবে না এবং লেয়ানও করানো যাবে না। তবে বিচারক ইচ্ছে করলে মহিলাকে সতর্ককতামূলক কোনো শাস্তি দিতে পারেন। ইমাম আবু হানিফা যে মহিলার জন্য শর্ত আরোপ করেছেন, সে হবে এরকম__ যার অপবাদকারী শাস্তিযোগ্য হবে। এজন্য যে, স্বামীর উপর থেকে অপবাদের শাস্তি দূর করণের জন্য তাকে লেয়ানের হুকুম দেয়া হয়েছে। যে সকল হাদিসে এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ বর্ণনা করা হয়েছে, সেগুলোতে একপই প্রতীয়মান হয়। যেমন রসুল স. বললেন, হেলাল! তোমার জন্য শুভসংবাদ । আল্লাহ্ তোমার পরিত্রাণের ব্যবস্থা করেছেন। এতে করে বুঝা যায়, অপবাদের শাস্তি থেকে বাঁচাতেই স্বামীকে দেয়া হয়েছে লেয়ানের সুযোগ । অর্থাৎ লেয়ান হচ্ছে তার জন্য অপবাদের শাস্তি গ্রহণের বিকল্প। তাই রসুল স. অনেক সহজ । সুতরাং এরকম স্ত্রীই যদি না হয়, যার অপবাদকারীর উপরে শাস্তি প্রয়োগযোগ্য নয়, তবে তার জন্য আবার লেয়ান কীরূপে জায়েয হতে পারে? ইমাম আবু হানিফার একটি শর্ত এরকম যে, স্বামীকে হতে হবে সাক্ষ্য প্রদানের যোগ্য । কেননা আল্লাহ্ এরশাদ করেছেন যেমন পরের আয়াতে বলা হয়েছে-_ “তাদের কোনো সাক্ষী নেই'। এখানে দেখা যায়, আল্লাহ্তায়ালা স্বয়ং স্বামীদেরকে সাক্ষ্যদান নির্ধারণ করেছেন । কেননা 'নিজেরা ব্যতীত" কে এখানে করা হয়েছে নেতিবাচকতা থেকে ব্যতিক্রম। আর ব্যতিক্রম হচ্ছে ইতিবাচক । এভাবে কথাটির অর্থ দীড়ায়__ নিজেরা ব্যতীত তাদের কোনো সাক্ষী নেই, অর্থাৎ তারা নিজেরাই সাক্ষী । এখানে এমতো সন্দেহও পোষণ করা যাবে না যে, এই আয়াতে “শুহাদা' এর রূপক অর্থ শপথকারী ৷ বরং অর্থ হবে-_- তাদের নিকটে তারা নিজেরা ব্যতীত তাদের কোনো শপথকারী নেই। সুতরাং তারা নিজেরাই নিজেদের জন্য শপথকারী। কিন্তু এরকম অর্থ অযধার্থ। প্রকৃতপক্ষে এখানে শাহাদাত অর্থ শপথ গ্রহণ করা, যা একটি সমষ্টির অংশবিশেষ, যাকে ছাড়া নিজের অস্তিতৃই নেই। ওই সামধিকতার অর্থ নিজের জন্য নিজের সাক্ষ্য নাজায়েয এবং অন্যের জন্য জায়েয । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।