Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

তোমার মতোই আরো একজন এরকম পরিস্থিতির সম্মুবীন হয়েছিলো । তার ব্যাপারেও এই আয়াত অবতীর্ণ হয়েছিলো । ইবনুস্‌ সিবাগও তার 'আশৃশামিল' গ্রন্থে এরকম লিখেছেন। মাসআলা £ যেহেতু আলোচ্য আয়াতে সুনির্দিষ্টরূপে কোনো বিশেষ দম্পতিকে উদ্দেশ্য করা হয়নি, তাই ইমাম মালেক, শাফেয়ী ও আহমদের অভিমতে যে কোনো দম্পতির ক্ষেত্রে বিধানটি প্রয়োগিত হতে পারে-__ তারা তালাক যোগ্য হলে, চাই তারা স্বাধীন হোক, অথবা গোলাম, অথবা একজন স্বাধীন, অপরজন অস্বাধীন, অথবা উভয়ে ন্যায়পরায়ণ, কিংবা উভয়ে ফাসেক। এমনকি দু'জনের মুসলমান হওয়াও অত্যাবশ্যক নয়। হতে পারে একজন মুসলমান, একজন আহলে কিতাব, অথবা উভয়েই আহলে কিতাব । ইমাম মালেক উভয়ের কাফের আহলে কিতাব হওয়াকে এক্ষেত্রে সমর্থন করেননি। কেননা তার নিকট কাফেরদের বিবাহই শুদ্ধ নয়। তাই তাদের তালাকও অশুদ্ধ । আর তালাক শুদ্ধ না হলে লেয়ানও জায়েয নয়। ইমাম আবু হানিফা বলেন, দু'টি শর্ত পাওয়া না গেলে লেয়ান বিশুদ্ধ হবে না। প্রথম শর্ত হচ্ছে পুরুষকে হতে হবে সাক্ষ্যপ্রদানের যোগ্যতাধারী । অর্থাৎ তাকে হতে হবে মুসলমান, স্বাধীন, জ্ঞানবান ও প্রাপ্তবয়স্ক । দ্বিতীয় শর্ত হচ্ছে ব্যভিচারের অপবাদ গ্রস্তাকেও হতে হবে শাস্তিগ্রহণের যোগ্যতাসম্পন্ন । অর্থাৎ তাকেও হতে হবে মুসলমান, আজাদ, আকেল ও বালেগ। আর ইতোপূর্বে মহিলাটির উপর অপবাদের প্রলেপ দেয়াও হয়নি, এভাবে যদি কোনো মহিলা এরকম হয় যে, তার অপবাদদানকারীকে শাস্তি প্রয়োগ করা যায় এবং সে হয় ক্রীতদাস অথবা কাফের কিংবা ইতোপূর্বে ব্যভিচারের অপবাদ দানের কারণে শাস্তিপ্রাপ্তা, তবে ইমাম আবু হানিফার মতে তাকে লেয়ান করার হুকুম দেয়া যাবে না। বরং বিচারক ইচ্ছা করলে তাকে অন্য কোনো শাস্তি দিতে পারে। তবে যদি তার স্বামী অন্ধ ও ফাসেক হয়, তবে উভয়কেই লেয়ানের নির্দেশ দেয়া যাবে। কেননা ফাসেকের সাক্ষ্য গ্রহণ করার অধিকার বিচারকের রয়েছে । আর অন্ধের সাক্ষ্য গ্রহণ করা যায় না একারণে যে, সে বাদী-বিবাদীর মধ্যে পার্থক্য করতে অক্ষম। কিন্তু অপবাদ প্রদানের ব্যাপারে যেহেতু সে নিজে নিজেকে জানে, এবং স্ত্রীর সঙ্গে নিজেকে পার্থক্য করতে পারে, তাই সে নিজের সম্পর্কে সাক্ষ্য প্রদানের যোগ্য । কিন্তু অপরের জন্য সাক্ষ্যদানের যোগ্য নয়। ইবনে মোবারক ইমাম আবু হানিফার যে উক্তি বর্ণনা করেছেন, তার দ্বারা স্পষ্ট হয়ে যায় যে, অন্ধ অপবাদকারী হলে তাকে লেয়ান করানো যাবে না। অনুরূপ ইমাম আবু হানিফার নিকট উল্লিখিত বিষয়সমূহে অপবাদের শাস্তি প্রযোজ্য হবে না, প্রযোজ্য হবে লেয়ান। আর মহিলা ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।