Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মিথ্যা হয়, তবে তার উপর আল্লাহ্‌র লানত । রসুল স. এবার খাওলাকে বললেন, এবার তুমি দীড়াও ও সাক্ষ্য দাও। খাওলা দীড়িয়ে বললেন, আমি আল্লাহ্‌র নামে কসম খেয়ে বলছি, আমি ব্যভিচারিণী নই এবং উয়াইমির মিথ্যাবাদী । দ্বিতীয়বার বললেন, আমি আল্লাহ্র শপথ করে বলছি, উয়াইমির শরীককে আমার উপরে উপগত অবস্থায় দেখেনি এবং উয়াইমিরের উক্তি অসত্য । তৃতীয়বার উচ্চারণ বললেন, উয়াইমির আমাকে ব্যভিচারলিপ্ত অবস্থায় দেখেনি, তার কথা অসত্য । পঞ্চমবার বললেন, উয়াইমিরের কথা যদি সত্য হয়, তবে খাওলার উপরে নেমে আসুক আল্লাহ্‌র শাস্তি । এভাবে দু'জনের শপথ সম্পন্ন হলে রসুল স. তাদেরকে পৃথক করে দিলেন। বললেন, এভাবে দু'জন কসম না করলে এই নারীর বিষয়ে কিছু সিদ্ধান্ত নেয়া যেতে পারতো। এরপর উপস্থিত জনতার দিকে তাকিয়ে বললেন, সন্তান জন্যগ্রহণের পর তোমরা দেখবে শিশুটির ভ্রযুগল হবে প্রশস্ত, বিচ্ছিন্ন ও ঘন। আর তার গায়ের রঙ হবে কালো। এরকম যদি দেখো, তবে বুঝবে ওই সন্তান শরীক ইবনে সামহার। আর যদি মেটে বর্ণের কৌকড়ানো চুলবিশিষ্ট ও উটের মতো অঙ্গসন্ধিবিশিষ্ট হয়, তবে বুঝবে ওই সন্তান উয়াইমিরের। হজরত ইবনে আব্বাস বলেন, যথাসময়ে শিশুটি ভূমিষ্ঠ হলো। দেখা গেলো তার চেহারা শরীকের সঙ্গেই অধিক সাদৃশ্যপূর্ণ। হাফেজ ইবনে হাজার লিখেছেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে ইমামগণের মধ্যে মতপৃথকতা রয়েছে। কেউ কেউ বলেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে হজরত উয়াইমিরের ঘটনাকে কেন্দ্র করে। আবার কেউ কেউ বলেছেন, হজরত হেলালের ঘটনাটিই ছিলো এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষিত। কুরতুবী লিখেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে দু'বার। কেউ কেউ সামঞ্জস্য সাধনার্থে বলেছেন, প্রথমে এই আয়াত অবতীর্ণ হয়েছে হজরত হেলালের ঘটনাকে লক্ষ্য করে। ওই সময় হজরত উয়াইমিরের ঘটনাটিও ঘটে যায়। তাই বলা যেতে পারে দু'টো ঘটনাই ছিলো আলোচ্য আয়াতের শানে নুজুল। ইমাম নববী এমতো সমাধানকেই প্রাধান্য প্রদান করেছেন। হাফেজ ইবনে হাজার বলেছেন, প্রথমে এই আয়াত অবতীর্ণ হয় হজরত হেলালের বিষয়ে । এরপর সংঘটিত হয় হজরত উয়াইমিরের ঘটনা । তিনি হজরত হেলালের ওই বিষয়ে জানতেন না। তাই রসুল স. তাকে এই আয়াত পুনরায় পাঠ করে শুনিয়েছিলেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হজরত উয়াইমির প্রসঙ্গে এসেছে, হজরত জিবরাইল যখন এই আয়াত নিয়ে অবতীর্ণ হলেন, তখন রসুল স. বললেন, হে উয়াইমির! ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।