দেখতে পায়, তবে সে কী করবে? একথা প্রকাশ করলে তাকে করা হবে আশিটি কশাঘাত । মুসলমানেরা তাকে বলবে ফাসেক। আর তার সাক্ষ্যও হবে চিরতরে প্রত্যাখ্যাত । এমতাবস্থায় সে তার সত্যতার পক্ষে সাক্ষী কোথেকে আনবে? সাক্ষীর খোজে বের হলেই তো পলায়ন করবে অপরাধী । হজরত আসেমের এক চাচাত ভাইয়ের নাম ছিলো হজরত উয়াইমির। তার স্ত্রীর নাম ছিলো খাওলা বিনতে কায়েস । তিনি একদিন আসেমের কাছে গিয়ে বললেন, ভাই, আমি আমার স্ত্রীর সঙ্গে শরীক ইবনে সামহাকে অপকর্ম করতে দেখেছি। হজরত আসেম পাঠ করলেন ইন্রা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। পরবর্তী জুমআর দিন তিনি রসুল স. সকাশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ্র রসুল! গত জুমআয় আমি যে বিষয়ে প্রশ্ন করেছিলাম, আমার আপনজনের একজনের ক্ষেত্রেই সেরকম কাণ্ড ঘটেছে। উয়াইমির, খাওলা ও শরীক ছিলো একই বংশের । রসুল স. সকলকে একত্র করলেন। হজরত উয়াইমিরকে বললেন, খাওলা তোমার চাচাত বোন, আবার স্ত্রীও ৷ আল্লাহ্কে ভয় করো । তাকে কলংকিত কোরো না। হজরত উয়াইমির বললেন, হে আল্লাহ্র রসুল! আমি কসম কেটে বলছি, আমি শরীককে তার উপরে উপগত অবস্থায় দেখেছি । আর আমি চার মাস ধরে খওলার সঙ্গে মিলিত হইনি। এখন সে যদি গর্ভবতী হয়, তবে তার কারণ হবে অন্য কেউ, আমি নই । রসুল স. খাওলাকে বললেন, আল্লাহকে ভয় করো, যদি তুমি এরকম কিছু করে থাকো, তবে আমার কাছে স্বীকার করো । খাওলা বললেন, হে আল্লাহ্র রসুল! উয়াইমিরের রয়েছে সন্দেহের বাতিক সে আমার ও শরীকের কথা আড়ালে দীড়িয়ে দীড়িয়ে শুনেছে। তাই সে সন্দেহবশতঃ এই অভিযোগ এনেছে। রসুল স. শরীককে বললেন, তুমি কী বলো? তিনি বললেন, খাওলা যা বলেছে, সেটাই আমার কথা । ইতোমধ্যে অবতীর্ণ হলো আলোচ্য সুরার ৪ সংখ্যক আয়াত। রসুল স. মুয়াজ্জিনকে বললেন, আজান দাও । আজান ধ্বনিত হলো। লোকজন সমবেত হলো । তিনি স. সকলকে নিয়ে আসরের নামাজ পাঠ করলেন। নামাজ শেষে হজরত উয়াইমিরকে বললেন, দীড়াও। আল্লাহকে সাক্ষী রেখে বলো, খাওলা ব্যভিচারিণী। আর আমি অবশ্যই সত্যবাদী। হজরত উয়াইমির প্রথমবার একথাই উচ্চারণ করলেন। দ্বিতীয়বার বললেন, আমি আল্লাহ্কে সাক্ষী রেখে বলছি, আমি শরীককে খাওলার উপরে উপগত অবস্থায় দেখেছি এবং আমি নিঃসন্দেহে সত্য । তৃতীয়বার বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই নারীর গর্ভ আমার দ্বারা হয়নি, হয়েছে অন্য কারো দ্বারা । চতুর্থবার বললেন, আমি আল্লাহ্র সদাবিদ্যমানতাকে মেনে বলছি, আমি বিগত চারমাস তার সঙ্গে সহবাস করিনি এবং অবশ্যই আমি সত্য । পঞ্চমবার বললেন, এই বক্তব্যে যদি উয়াইমির ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।