Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

তোমার জন্য রয়েছে শুভ বার্তা। আল্লাহ্‌ তোমার পরিত্রাণের ব্যবস্থা করেছেন। হজরত হেলাল বললেন, আমি আল্লাহ্‌র প্রতি এমতো বিশ্বাসই রেখেছিলাম । রসুল স. বললেন, তাকে ডাকো । মহিলাটিকে ডেকে নিয়ে আসা হলো । রসুল স. তাকে হজরত হেলালের অভিযোগ জানালেন । সে অস্বীকার করলো । রসুল স. বললেন, আল্লাহ্‌ অবশ্যই জানেন, তোমাদের মধ্যে যে কোনো একজন মিথ্যাবাদী । সে কি একথা স্বীকার করবে? হজরত হেলাল বললেন, হে আল্লাহ্‌র বার্তাবাহক! আমার জনক-জননী আপনার জন্য উৎসগীকৃত হোক। রসুল স. ঘোষণা দিলেন, দু'জনকেই লেয়ান করানো হোক। প্রথমে হজরত হেলাল আল্লাহ্‌র নামে চারবার শপথ করে বললেন, আমি অবশ্যই সত্য । রসুল স. তার পঞ্চম সাক্ষ্য ঘোষণার পূর্বে বললেন, হেলাল! আল্লাহকে ভয় করো। জাগতিক শাস্তি পারলৌকিক শাস্তি অপেক্ষা সহজ। নিশ্চিত জেনো, আল্লাহ্‌র শাস্তি মানুষের শাস্তির চেয়ে কঠোর । সুতরাং তোমার পঞ্চম সাক্ষ্য যদি অসত্য হয়, তবে তোমার কী অবস্থা হবে? হজরত হেলাল বললেন, আল্লাহ্র শপথ! তিনি এ সাক্ষ্যের জন্য আমাকে শাস্তি দিবেন না। এরপর তিনি বললেন, আমি যদি মিথ্যাবাদী হই তবে আমার উপরে আল্লাহ্র লানত। এরপর সাক্ষ্য প্রদান করতে শুরু করলো ওই মহিলা । তার চতুর্থ সাক্ষ্যের পর রসুল স. তাকে থামিয়ে দিয়ে বললেন, আল্লাহ্‌কে ভয় করো । নিশ্চয় আল্লাহ্‌র শাস্তি মানুষের শাস্তি অপেক্ষা ভয়াবহ ৷ মহিলাটি কিছুক্ষণ নিশুপ রইলো । তারপর বললো, আল্লাহ্‌র কসম! আমি আমার খানদানকে লজ্জিত করবো না। পঞ্চম ও শেষ সাক্ষ্য সে উচ্চারণ করলো এভাবে__ হেলাল যদি সত্য হয়, তবে আমার উপর আপতিত হোক আল্লাহ্র রোষ। রসুল স. দু'জনকে পৃথক করে দিয়ে বললেন, এর গর্ভজাত সন্তান হবে তার মাতার । পিতার সঙ্গে তাকে সম্পৃক্ত করা যাবে না। কিন্তু ওই শিশুসন্তানকে অবৈধও বলা যাবে না। এরপর তিনি স. শিশুর লক্ষণ বর্ণনা করে বললেন, শিশুটি এরকম দেখতে হলে হবে মহিলাটির স্বামীর । আর এরকম দেখতে হলে হবে ওই পরপুরুষের । যথাসময়ে সন্তান ভূমিষ্ঠ হলো । শিশুটি ছিলো মেটে রঙের উটের মতো কদাকৃতির। পরবর্তীতে সে হয়েছিলো মিসরের বিচারক । সে জানতো না তার পিতা কে? বাগবী লিখেছেন, এ প্রসঙ্গে সকল বর্ণনায় এসেছে এবং মুকাতিলের বর্ণনাতেও একথা উল্লেখিত হয়েছে, যখন আলোচ্য সুরার ৪ সংখ্যক আয়াত নাজিল হয়, তখন রসুল স. তার মিম্বরের উপরে আরোহণ করে তা পাঠ করে শোনালেন । হজরত আসেম ইবনে আদী আনসারী দণ্ডায়মান হয়ে বললেন, হে আল্লাহ্‌র রসুল! আমি আপনার জন্যই উৎসগীকৃত। আমাদের মধ্যে কেউ যদি তার স্ত্রীর উপরে অন্য কোনো পুরুষকে উপগত হয়েছে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।