বলেছেন, যখন আলোচ্য সুরার ৪ সংখ্যক আয়াত অবতীর্ণ হলো তখন আনসারগণের নেতা হজরত সা'দ ইবনে উবাদা বললেন, হে আল্লাহ্র রসুল! আয়াতখানি কি এভাবেই অবতীর্ণ হয়েছেঃ রসুল স. বললেন, হে আনসারের দল! দেখো তোমাদের নেতা কী বলে? আনসারগণ বললেন, হে আল্লাহ্র রসুল! তাকে মন্দ ধারণা করবেন না। ইনি অত্যন্ত সন্্রাত্ত ব্যক্তি। তিনি সর্বদা কুমারীদের বিবাহ করেছেন। আর কোনো স্ত্রীকে তিনি কখনো তালাক দেননি, যাতে তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে অন্য কেউ বিবাহ করতে পারে। তার এরকম সন্ত্রমবোধের কারণে আমরা তার ছেড়ে দেয়া স্ত্রীকে বিবাহও করতে পারিনি। এরপর হজরত সা'দ বললেন, হে আল্লাহ্র বাণীবাহক! আমার পিতামাতা আপনারই উদ্দেশ্যে উৎসর্গীকৃত হোক । আমি বিশ্বাস করি, এই আয়াত অবশ্যই আল্লাহ্র পক্ষ থেকে অবতীর্ণ । কিন্ত আমি বিস্মিত হয়েছি এ কারণে যে, আমি কোনো ভ্রষ্টা রমণীকে পরপুরুষের সঙ্গে সঙ্গমরত অবস্থায় দেখতে পেলেও তো তাকে ধরতে পারবো না, যতক্ষণ না আমার সঙ্গে আরো চারজন তা না দেখবে। আল্লাহ্র শপথ! আমি লোক ডেকে আনতে গেলেই তো ওই লোক তার কাজ শেষ করে চলে যাবে। এ ঘটনার পর বেশীদিন অতিবাহিত না হতেই হজরত হেলাল ইবনে উমাইয়ার ঘটনাটি ঘটে । তিনি ছিলেন ওই সাহাবীত্রয়ের একজন যারা তাবুক যুদ্ধে যোগদান না করার কারণে অনুতপ্ত হয়ে তওবা করেছিলেন এবং তাদের তওবা কবুল করা হয়েছিলো আল্লাহ্র পক্ষ থেকে অবতীর্ণ প্রত্যাদেশের মাধ্যমে । ঘটনাটি ছিলো এরকম__- একদিন গভীর রাতে তিনি বাড়ী ফিরে দেখলেন তার স্ত্রী এক পুরুষের সঙ্গে সঙ্গমরতা। তিনি নিজ কানে তাদের কথাবার্তাও শুনলেন। এদিকে রাত প্রায় ভোর। তিনি রসুল স. সকাশে উপস্থিত হয়ে ঘটনাটি জানালেন। রসুল স. রাগান্বিত হলেন। আনসারগণ উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ্র রসুল! সা'দ ইবনে উ্বাদার উক্তি আমাদেরকে পরীক্ষায় নিপতিত করেছে। রসুল স. মনস্থ করলেন, হজরত হেলালকে কশাঘাত করবেন । লোকজনও তার সাক্ষ্যকে বাতিল ঘোষণা করবে। হজরত হেলাল বললেন, আল্লাহ্র শপথ! আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ্ আমার মুক্তির কোনো পথ অবশ্যই বের করবেন । বর্ণনাকারী বলেন, রসুল স. কশাঘাত করার প্রস্তুতি নিলেন। ওই সময় তার উপরে অবতীর্ণ হলো আলোচ্য আয়াত। রসুল স. ওই আয়াত পাঠ করে শোনালেন উপস্থিত সাহাবীবৃন্দকে । হজরত আনাসের উক্তিরূপে আবু ইয়ালীও এরকম বর্ণনা করেছেন। বাগবী এ ঘটনা বর্ণনা করার পর একথাও লিখেছেন যে, রসুল স. তখন বললেন, হেলাল! ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।