Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

০ যখনই উহারা যন্ত্রণা-কাতর হইয়া জাহান্নাম হইতে বাহির হইতে চাহিবে তখনই তাহাদিগকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে; উহাদিগকে বলা হইবে 'আশম্বাদ কর দহন যন্ত্রণা ৷ প্রথমে বলা হয়েছে__ “তুমি কি দেখো না যে, আল্লাহকে সেজদা করে যা কিছু আছে আকাশমগ্ডলীতে ও পৃথিবীতে__ সূর্য, চন্দ্র, নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা জীবজন্ত এবং সেজদা করে মানুষের মধ্যে অনেকে" । একথার অর্থ__ হে আমার প্রিয় রসুল। দেখুন, আকাশ-পৃথিবী ও এতদুভয়স্থিত চন্দ্র-সূর্য-নক্ষত্র-বৃক্ষ- পর্বত-প্রাণীকুল তাদের স্থ স্ব নিয়মে আল্লাহ্‌র প্রতি সেজদাবনত হয়। মানুষ ও জ্নদের মধ্যে যারা বিশ্বাসী তারাও আল্লাহ্‌কে সেজদা করে। “মান' শব্দটি ব্যবহৃত হয় কেবল বিবেকসম্পন্ন সৃষ্টির জন্য । তাই বুঝতে হবে এখানকার “আকাশমগ্জলীতে' কথাটির মাধ্যমে বলা হয়েছে আকাশের ফেরেশতাকুল, আর 'পৃথিবীতে' কথাটির মাধ্যমে বলা হয়েছে পৃথিবীবাসী বিশ্বাসী মানুষ ও জনের কথা । অবশ্য “মান' বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে সকলের ক্ষেত্রে ব্যবহার্য । তবে আয়াতের পরবর্তী বক্তব্য থেকে একথাই প্রতীয়মান হয় যে, “মান' শব্দটি প্রয়োগ করা হয়েছে এখানে কেবল বিশ্বাসীগণের ক্ষেত্রে । কারণ পরবর্তী আয়াতে উক্ত হয়েছে__ 'আর অধিকাংশের উপর অবধারিত হয়েছে শাস্তি' । কথাটির দ্বারা পৃথক করা হয়েছে অবিশ্বাসীদেরকে । এহেতুই “যারা পৃথিবীবাসী' কথার দ্বারা বুঝানো হয়েছে শুধুমাত্র বিশ্বাসীদেরকে । “মান' (যা কিছু, যে কেউ) আবার কখনো কখনো বিবেকবান _ বিবেকহীন নির্বিশেষে সকলের জন্য ব্যবহৃত হয়। তাই এখানে “যা কিছু' এর অন্তর্ভুক্ত করা হয়েছে চন্দ্র-সূর্য-নক্ষত্র ইত্যাদিকে । বায়যাবী লিখেছেন, “মান' বিবেকসম্পন্ন ও বিবেকবিহীন উভয়ের জন্য প্রযোজ্য । অথবা শব্দটি ব্যবহৃত হয়েছে বিবেকহীন অপেক্ষা বিবেকবানকে অধিক গুরুত্ব প্রদানার্থে। অধিকাংশ তত্বজ্ঞ বলেন, কেবল বাকশক্তিহীনের ক্ষেত্রে “মান' প্রয়োগ করা যায় না। কিন্তু বাকশক্তিহীন ও বাকশক্তিসম্পন্নদের যৌথ উল্লেখের ক্ষেত্রে এমতো প্রয়োগ সিদ্ধ । সুতরাং এখানে শব্দটি যদি যৌথ উল্লেখের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে ধরা হয়, তবে বুঝতে হবে, মানুষ-ফেরেশতা-জ্বিন এখানে সূর্য-চন্দ্র-নক্ষত্র-পর্বত ইত্যাদির তুলনায় অধিক গুরুতৃপূর্ণ। এভাবে বিশেষ ও সাধারণের তুলনার মতোই এখানে উপস্থাপন করা হয়েছে মানুষ- ফেরেশতা-জ্বিন ও সূর্-চন্দ্রসহ অন্যান্য সৃষ্টিকে। আর সৃষ্টিকুলের মধ্যে সূর্য-চন্দ্র-নক্ষত্রই মানুষের কাছে অধিক পরিচিত । তাছাড়া বাহ্যিক দৃষ্টিতে মনে হয় সেজদার সঙ্গে ওগুলোর সম্পর্কই নেই। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।