Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রদান করতেই উপস্থিত সাহাবীগণ তাকে থামিয়ে দেন। বলেন, তোমার পঞ্চম সাক্ষ্য চূড়ান্ত সিদ্ধান্তপ্রদায়ক (ভেবে দেখো, এখনো পঞ্চম সাক্ষ্য থেকে প্রত্যাবর্তন করবে কিনা, যদি তুমি অপরাধিনী হও)। মহিলাটি একটু থামলো । ঘুরে দীড়ালো। উপস্থিত সাহাবীগণের মনে হলো, সে হয়তো এবার সত্যি সত্যিই থেমে যাবে । কিন্তু সে থামলো না। বললো, আমি আমার সন্তান-সন্ততিকে চিরদিনের জন্য লঙ্জিত ও কলংকিত করতে পারি না। একথা বলেই সে উচ্চারণ করলো পঞ্চম সাক্ষ্য । রসুল স. আজ্ঞা করলেন, এর প্রতি লক্ষ্য রেখো । প্রসবের পর যদি দেখো তার সন্তান হয় কটাচক্ষুধারী, ভারী কণ্ঠস্বরবিশিষ্ট হয়, হাটু ও পায়ের গ্রন্থির মধ্যবর্তী স্থান যদি তার হয় নরম, তবে বুঝবে ওই সন্তান শরীক ইবনে মাসহার । নির্ধারিত সময়ে সন্তান জন্গ্রহণ করার পর সকলেই সবিস্ময়ে দেখলো, রসুল স. কথিত সকল লক্ষণগুলোই রয়েছে ওই শিশুটির শরীরে । তিনি স. তখন বললেন, কিতাবুল্লাহ্র ফয়সালা যদি অবতীর্ণ না হতো, তবে আমি ওই মহিলার সঙ্গে পুনরায় বুঝাপড়া করতাম। “সহিহ্‌" গ্রন্থে সহল ইবনে সা'দীর বর্ণনায় এসেছে, একবার হজরত ইবনে উয়াইমির উজলানী নিবেদন করলেন, হে আল্লাহ্‌র রসুল! যদি কেউ তার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষকে ব্যভিচার করতে দেখে, তবে সে কী করবে? যদি তাদেরকে হত্যা করে তবে মানুষ তাকে হত্যা করবে কেসাসের দাবি উ্থাপন করে। আর যদি সে সাক্ষী আনার জন্য স্থান ত্যাগ করে তবে পালিয়ে যাবে ওই ব্যভিচারী। তাহলে বলুন, সে কী করবে তখন? রসুল স. বললেন, তোমার ও তোমার স্ত্রীর নামে বিধান অবতীর্ণ হয়েছে । যাও, তাকে ডেকে আনো । হজরত সহল তার স্ত্রীকে ডেকে নিয়ে এলেন। উভয়ে লেয়ান করলেন মসজিদের ভিতরে রসুল স. এর উপস্থিতিতে । লেয়ান শেষে হজরত সহল বললেন, হে আল্লাহ্‌র রসুল! এরপরেও যদি আমি একে বিবাহবদ্ধ রাখি, তবে আমি তো তার উপর অপবাদ আরোপ করলাম । আর সন্ত্রান্ত ব্যক্তি ব্যভিচারের কলংকে কলংকিনীকে কখনো বিবাহবদ্ধ রাখে না। একথা বলেই তিনি তার স্ত্রীকে দিলেন তিন তালাক। রসুল স. বললেন, অপেক্ষা করো, দেখবে তার সন্তান হবে কালো চক্ষু, থলথলে শরীর ও নরম নিশ্নপদ বিশিষ্ট । আর তা না হয়ে সন্তান যদি হয় তার পিতার মতো লালবর্ণবিশিষ্ট তবে বুঝবে সে-ই তার স্ত্রীর উপরে কলংক আরোপ করেছে। যথাসময়ে সন্তান প্রসবের পর দেখা গেলো সন্তানটি তার পিতার মতো লালবর্ণের নয়। তখন প্রমাণিত হলো হজরত উয়াইমিরই সত্যবাদী । তাই কেউ আর ওই সঙ্গে! ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।