মাধ্যমে পরস্পরের মধ্যে সমঝোতা করে নেয়, তবে যেহেতু অপবাদগ্রস্ত ব্যক্তি হদ রহিত করণে সম্মত হয়েছে, তাই হদ রহিত হয়ে যাওয়াও বাঞ্ছনীয় । আবার যেহেতু এর সঙ্গে জড়িত রয়েছে আল্লাহ্র হক তাই এখানে বিনিময় সিদ্ধ না হওয়াই উচিত। হজরত ইবনে আব্বাস থেকে বোখারী লিখেছেন, হজরত হেলাল ইবনে উমাইয়া একবার রসুল স. সকাশে এই মর্মে অভিযোগ উত্থাপন করলেন যে, তার স্ত্রী শরীক ইবনে সামহারের সঙ্গে ব্যভিচার করেছে। রসুল স. বললেন শরয়ী সাক্ষ্য (চারজন সাক্ষী) উপস্থিত করো । নতুবা তোমার পিঠে কশাঘাত করা হবে। তিনি বললেন, হে আল্লাহ্র রসুল! কেউ যদি নিজে তার স্ত্রীর উপরে কাউকে উপগত অবস্থায় দেখে, তবে তাকেও কি সাক্ষী উপস্থিত করতে হবে? রসুল স. বললেন, সাক্ষী অথবা কশাঘাত। তিনি বললেন, ওই সত্তার শপথ! যিনি আপনাকে সত্য নবীরূপে প্রেরণ করেছেন, আমি সম্পূর্ণ সত্য । আমার বিশ্বাস আল্লাহ্ অবশ্যই এমন বিধান অবতীর্ণ করবেন, যাতে করে আমার পৃষ্ঠদেশ রক্ষা পাবে। তার একথার পরিপ্রেক্ষিতে হজরত জিবরাইল অবতীর্ণ হলেন নিম্নোক্ত আয়াত নিয়ে । সূরা নূর £ আয়াত ৬, ৭ * এঠুহবার্ি পরী ১৪ ৮2৮ তাপ ১৪ পর্ব ৮৮৪১৫ প৬ তরি ০ 25/02/4৮4১ ৬৬৪%০০১৬ ৪৩৪ ০৫৮৬ ০৩৬৩৪ পুতিঞ্সএর্ভা 0 এবং যাহারা নিজদিগের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাহাদিগের কোন সাক্ষী নাই তাহাদিগের প্রত্যেকের সাক্ষ্য এই হইবে যে, সে আল্লাহের নামে চারি বার শপথ করিয়া বলিবে যে, সে অবশ্যই সত্যবাদী, 0) এবং পঞ্চম বার বলিবে, “সে মিথ্যাবাদী হইলে তাহার উপর নামিয়া আসিবে আল্লাহের অভিশাপ 1” প্রত্যাদেশের প্রভাব ক্রমশঃ বিদূরিত হলো । রসুল স. প্রথমোক্ত আয়াত শেষ পর্যন্ত পাঠ করলেন। ডেকে আনলেন হজরত হেলাল ও তার স্ত্রীকে । প্রথমে হজরত হেলাল চারবার তার অভিযোগের স্বপক্ষে সাক্ষ্যদান করলেন। পঞ্চমবার বললেন, আমি মিথ্যাবাদী হলে আমার উপরে নেমে আসবে আল্লাহ্র অভিশাপ (যেমন উল্লেখ করা হয়েছে দ্বিতীয়োক্ত আয়াতে)। উল্লেখ্য, এরকম শপথের নাম লেয়ান। এরপর লেয়ান করলো তার স্ত্রী ॥ চারবার তার নির্দোষিতার স্বপক্ষে সাক্ষ্য ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।