Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

কেসাসের প্রসঙ্গটি আবার ভিন্ন। এমতোক্ষেত্রে নিহত ব্যক্তির উত্তরাধিকারীরা রক্তপণ দিয়ে হত্যাকারীকে অব্যাহতি দিতে পারে । কেননা কেসাসে বান্দার হকই অগ্রগণ্য। ৩. ইমাম আবূ হানিফা এবং ইমাম মালেক বলেন, ধন-সম্পদ অথবা অন্যান্য সামগ্রী অপবাদের শাস্তির বিনিময়রূপে স্বীকৃত নয়। কেননা এমতোক্ষেত্রে আল্লাহ্‌র হকই অগ্রগণ্য । ইমাম আহমদ এবং এক বর্ণনানুসারে ইমাম শাফেয়ীর নিকট অপবাদের শান্তির বিনিময় হতে পারে! 8. ইমাম আবু হানিফার মতে অপবাদের শাস্তিতে অনুপ্রবেশ সম্ভব৷ অর্থাৎ একাধিক অপবাদের শাস্তি অপবাদদাতাকে একবারেই দেয়া যাবে । এমন কি কেউ যদি একই ব্যক্তির উপরে কয়েকবার ব্যভিচারের অপবাদ আরোপ করে, অথবা কয়েকজনের উপর অপবাদ দেয়, তবে সকল অপবাদের শাস্তিই তার উপরে একবারে প্রয়োগ করা যাবে । আর এমতো শ্াস্তিভোগের পর সে যদি অন্য কারো উপর অথবা পূর্বে্তি ব্যক্তি বা ব্যক্তিগণের উপর অপবাদ দেয়, তবে পুনরায় তার উপরে শাস্তি প্রয়োগ করতে হবে । প্রথম শাস্তি পরবর্তী অপবাদের জন্য যথেষ্ট হবে না। একজনের অপবাদের শাস্তি চলাকালে যদি অন্য আর একজন অপবাদগ্রস্ত ব্যক্তি বিচারপ্রার্থী হয়ে আসে তবে পূর্ণ করতে হবে কেবল অবশিষ্ট শাস্তি । অর্থাৎ কার্যকর করতে হবে আশিটি কশাঘাতের মধ্যে যেটুকু বাকী থাকে, কেবল সেটুকু । ইমাম শাফেয়ী আবার অনুপ্রবেশের বৈধতাকে স্বীকার করেন না। আমি বলি, এটা গ্রহণযোগ্য মত যে, অপবাদের শান্তিতে আল্লাহ্‌ ও বান্দা উভয়ের হকই বিজড়িত। আর একথাও সুপ্রমাণিত যে, সন্দেহজনক অবস্থা সৃষ্টি হলে শাস্তি রহিত হয়ে যায়। যেনো বিষয়টি এরকম-_ এক হক শাস্তি ওয়াজিব হওয়ার দাবিদার । আর এক হক দাবিদার শাস্তি রহিত হওয়ার । সুতরাং শাস্তি রহিত হওয়ার বিষয়টিই অগ্রগণ্য । কেননা ভুলের উপরে শাস্তি দেয়া অপেক্ষা ক্ষমা করে দেয়া উত্তম। এ সম্পর্কে হজরত ওমরের উক্তিও ইতোপূর্বে বর্ণনা করা হয়েছে। এ ধারণার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে, ইমাম আবু হানিফার “অপবাদের শান্তি উত্তরাধিকারীরা দাবি করতে পারে না" এই অভিমতটি সঠিক । আর অপবাদপগ্রস্ত ব্যক্তি ক্ষমা করে দিলেও শাস্তি রহিত হওয়া বাঞ্ছনীয় । তার পক্ষ থেকে তখন আর কোনো দাবিই থাকবে না। আবার শাস্তি প্রয়োগ করার জন্য বিচারপ্রার্থী হওয়াও একটি শর্ত। সুতরাং ইমাম শাফেয়ীর ওই অভিমতটি সঠিক, যে অভিমত তিনি পোষণ করেন শাস্তি রহিত হওয়ার মাসআলায় । আর ইমাম আবু হানিফার ওই অভিমতটি বিশুদ্ধ, যে অভিমত তিনি পোষণ করেন শাস্তি প্রয়োগ হওয়ার মাসআলায়। সুতরাং অপবাদগ্রস্ত ও অপবাদদাতা যদি কোনো বিনিময়ের ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।