Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

শাস্তির পরিমাণে কমবেশী করা হকের বিষয়ে কমবেশী করার সমতুল। তাই বুঝতে হবে, স্বাধীন-গোলাম কারো সঙ্গে শাস্তির ন্যুনাধিক্যের কোনো সম্পর্ক নেই। উপরে বর্ণিত সকল শাধাগত মাসআলার ক্ষেত্রে ইমামগণ একমত হয়েছেন । আর অপবাদের শান্তিতে হককুল্লাহ্‌ এবং হককুল ইবাদের একত্রায়ণের বিষয়টিও ইমামগণের দৃষ্টিতে একমত্যসম্মত। কিন্তু এর মধ্যে কার হক অগ্রগণ্য সে ব্যাপারে মতানৈক্য রয়েছে । ইমাম শাফেয়ীর মতে, বান্দার হক অগ্রগণ্য । যেহেতু বান্দা মুখাপেক্ষী, আর আল্লাহ্‌ অমুখাপেক্ষী । কিন্তু ইমাম আবু হানিফার অভিমত এর বিপরীত । কেননা বান্দার হকের সংরক্ষণকারী হচ্ছে আল্লাহ্‌র হক। বান্দার হক আল্লাহ্‌র হকের সংরক্ষণকারী নয়। অর্থাৎ আল্লাহ্র হক বান্দা নিশ্চিত করতে সক্ষম নয়। তবে এই হক সে বাস্তবায়ন করতে পারে আল্লাহ্‌র প্রতিনিধিরূপে। উত্তৃত মতানৈক্যের পরিপ্রেক্ষিতে উদ্ভাবিত হয়েছে আরো অনেক মাসআলা । যেমন__ ১. অপবাদের বিচারপ্রার্থী হওয়ার অধিকার অপবাদগ্রস্ত ব্যক্তির উত্তরাধিকারীদের রয়েছে। ইমাম শাফেয়ী এরকম বলেছেন। কিন্তু ইমাম আবু হানিফা বলেছেন, এরকম অধিকার উত্তরাধিকারীদের নেই। কারণ আল্লাহ্‌র অধিকারে উত্তরাধিকারীরা সম্পৃক্ত হতে পারে না। উত্তরাধিকারীরা সম্পৃক্ত হতে পারে কেবল বান্দার হকের সঙ্গে, সে হক সম্মান বা সম্পদ যে বিষয়েরই হোক না কেনো । যেমন জিম্মাদারী, অভিভাবকত্ব ও সম্পদগত । অপবাদের শাস্তি এই তিন শ্রেণীর কোনোটার মধ্যেই পড়ে না। তাই উত্তরাধিকারীরা এক্ষেত্রে বিচারপ্রার্থী হতে পারে না। বরং অপবাদ্রস্ত ব্যক্তির মৃত্যুর সঙ্গে সঙ্গে অপবাদের শাস্তি বাতিল হয়ে যায়। অর্থাৎ অপবাদের শাস্তি প্রয়োগের পূর্বে যদি অপবাদপ্রস্ত ব্যক্তির মৃত্যু হয়, তবে অপবাদদাতার উপর থেকে শাস্তি রহিত হয়ে যাবে। ইমাম শাফেয়ী অবশ্য এর বিপরীত অভিমতের প্রবক্তা । ২. অপবাদদাতার উপরে শাস্তি নির্ধারিত হওয়ার পর যদি অপবাদত্রস্ত ব্যক্তি তা মাফ করে দেয়, তবুও শাস্তি রহিত হবে না। এরকম বলেন ইমাম আবু হানিফা । ইমাম শাফেয়ী এবং এক বর্ণনানুসারে ইমাম আবু ইউসুফের অভিমত হচ্ছে, শাস্তি রহিত হয়ে যায়। যদি অপবাদগ্রস্ত ব্যক্তি বলে, সে আমাকে ব্যভিচারের অপবাদ দেয়নি এবং তার সাক্ষ্য মিথ্যা, তবে সর্বসম্মত অভিমতে শাস্তি রহিত হয়ে যাবে। কারণ তার এমতো অস্বীকৃতির কারণে অপবাদের অস্তিত্ই আর থাকে না। তা হলে শাস্তি আর ওয়াজিব থাকে কীভাবে? সুতরাং একথাও তখন বলা যাবে না যে, ওয়াজিবকে রহিত করে দেয়া হয়েছে৷ তবে, হ্যা ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।