Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সংশোধিত হলেই কেবল তার সাক্ষ্য গ্রহণ করা যাবে। দূর হয়ে যাবে তার ফাসেকীর কলংক। কিন্তু যদি অপবাদগ্রস্ত ব্যক্তির দাবির পরিপ্রেক্ষিতে সে শাস্তিপ্রাপ্ত হয়, তবে আর কখনো তার সাক্ষ্য গ্রহণ করা হবে না, চাই সে তওবা করুক অথবা না করুক । কেননা তার সাক্ষ্য অগ্রাহ্য করা হয়েছে বান্দার অধিকার ক্ষুণ্ন করার কারণে । আর বান্দার অধিকার তওবা দ্বারা রহিত হয় না। দ্রষ্টব্য $ আলেমগণের একমত্য এই যে, অপবাদের শাস্তির মধ্যে রয়েছে আল্লাহ্‌ ও বান্দা উভয়ের হক। বান্দার সম্ত্রমহানির লঙ্জাকে বিদূরিত করার জন্যই তাই দণ্ডবিধান করা হয়েছে আশিটি কশাঘাতের। এই দগ্ডবিধান প্রয়োগের ফলে অপবাদগ্রস্ত ব্যক্তির বিশেষ উপকার অর্জিত হয়। এটাকেই আলেমগণ বান্দার হক বলে সাব্যস্ত করেছেন। এর মধ্যে এই রহস্যটিও নিহিত রয়েছে যে, এতে করে অপবাদপ্রদানপ্রবণতার অবসান ঘটে ৷ মানবজাতি রক্ষা পায় ধ্বংস ও বিপর্যয় থেকে । তাই এটা আল্লাহ্রও হক। আবার বান্দার হক বলেই এ শাস্তি প্রয়োগ করতে বান্দাকেই হতে হবে বিচারপ্রার্থী । এভাবে বিচারভূত দাবি আর বাতিল হবে না। বিচারক বাদীর দাবি অনুসারে দণ্ডবিধান করবেন। আশ্রিত কাফেরের অপবাদের ক্ষেত্রেও তিনি এমতো দণ্ড বিধান করতে পারবেন। তবে শর্ত হচ্ছে মামলাটি হতে হবে তার দায়িত্বকালের মধ্যে । অর্থাৎ তার সামনে সাক্ষ্য উপস্থিত না হওয়া পর্যন্ত তিনি দণ্ড কার্যকর করতে পারবেন না। আর যদি কেউ অপবাদ ও ব্যভিচার উভয় শাস্তির উপযুক্ত হয়, অথবা উপযুক্ত হয় চুরি ও অপবাদের শাস্তির, তবে প্রথমে কার্যকর করতে হবে অপবাদের শাস্তি । কেননা ব্যভিচার ও চুরি উভয় অপরাধের শাস্তি কেবলই আল্লাহ্র হক। আর অপবাদের শাস্তি হচ্ছে বান্দার হক। বান্দার হকই অগ্রগণ্য । উল্লেখ্য, অপরাধ স্বীকারের পর তা প্রত্যাখ্যান করা যায় না। ব্যভিচারের স্বীকারোক্তি থেকে প্রত্যাবর্তন করা যায় বটে, কিন্তু ব্যভিচারের সাক্ষ্যদান থেকে প্রত্যাবর্তন করা যায় না। আর অপবাদের শাস্তির সঙ্গে যেহেতু আল্লাহ্‌র হকও জড়িত, তাই অপবাদগ্রস্ত ব্যক্তি স্বয়ং অপবাদদাতাকে শাস্তি দিতে পারবে না। এ অধিকার রয়েছে কেবল বিচারকের । তবে সন্দেহ সৃষ্টি হলে অপবাদের শান্তি রহিত হয়ে যাবে । কেননা এতে রয়েছে আল্লাহ্রও হক । আবার এ শাস্তি রহিত হলেও তা রক্তপণ বা জরিমানার মতো বিনিময়ে পরিণত হয় না। আর অপবাদদাতার নিকট থেকে কসম গ্রহণ করা যাবে । স্মর্তব্য, যদি এটা কেবলই বান্দার হক হতো, তবে সাক্ষ্যবিহীন অবস্থায় অপবাদদাতার নিকট থেকে কসম গ্রহণ করা হতো এবং গোলাম অপবাদদাতা হলে তার শাস্তি অর্ধেক হয়ে যেতো। আরো স্মর্তব্য, হক্কুল্লাহ্র ক্ষেত্রে যে শাস্তি ওয়াজিব হয়, সে শাস্তি গোলামের জন্য অর্ধেক হয়ে যায়। অতএব, বুঝা গেলো, অপবাদের শাস্তিও আল্লাহ্‌র হক। অবশ্য হক্কুল ইবাদের ব্যাপারে যে সকল শাস্তি রয়েছে সে সকল ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।