অর্জিত হয় যাকে অপবাদ দেয়া হয়েছে, তার নিকটে ক্ষমা চাইলে এবং অপবাদ্রস্ত ব্যক্তি তাকে ক্ষমা করে দিলে। আমি বলি, তওবার উদ্দেশ্য হচ্ছে আপন কৃতকর্মের জন্য লঙ্জিত হওয়া এবং আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করা। সুতরাং তওবার দ্বারা শাস্তি রহিত হলে শরিয়তের শাস্তি আর ওয়াজিব বলে স্বীকৃতি পাবে না। একথার উপরে ভিত্তি করে ইমাম শাফেয়ী বলেন, অপবাদপ্রদাতার শাস্তি কেবল অপবাদের কারণেই নাকচ হয়ে যাবে, অপবাদপ্রস্ত ব্যক্তি বিচার প্রার্থনা করুন, অথবা না করুক। কেননা অপবাদপ্রদাতা ফাসেক। তাই তার সাক্ষ্য অগ্রহনীয়। তবে সে যদি আপন কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তওবা করে এবং তার স্বভাব- চরিত্র সংশোধন করে নেয় তবে তার সাক্ষ্য আর অগ্রহণীয় থাকবে না। আশা করা যায় শাস্তিভোগের পর সে লজ্জিত হবে এবং তওবা করবে অথবা শাস্তিভোগের পূর্বেই তওবার মাধ্যমে বিদূরিত হয়ে যাবে তার ফাসেকী এবং সাক্ষ্য গ্রহণ না করার কলংক। বাগবী লিখেছেন, এরকম ব্যাখ্যা বর্ণিত হয়েছে হজরত ওমর ও হজরত ইবনে আব্বাস থেকে । সাঈদ ইবনে মুসাইয়্যেব, সুলায়মান ইবনে ইয়াসার, শা'বী, ইকরামা, জুহুরী এবং ওমর ইবনে আযীযের অভিমতও এরকম । বাগবী আরো লিখেছেন, ইমাম শাফেয়ী বলেন, শাস্তিভোগের পর অপবাদের কাফফারা পূরণ হয়ে যায়। অপবাদদাতার স্বভাব-চরিত্র হয়ে যায় পূর্বাপেক্ষা অধিকতর উত্তম । তাকে আর তখন পাপী বলা যায় না। তাহলে তার সাক্ষ্য গ্রহণ না করার আর কী কারণ থাকতে পারে? সে তো তখন নির্দোষ? আমরা বলি, আমাদের নিকট অপবাদপ্রদাতার সাক্ষ্য কেবল অপবাদ দেয়ার কারণেই শাস্তি প্রয়োগের পূর্বেই অগ্রাহ্য হয়ে যায়, অপবাদগ্রস্ত ব্যক্তি তার শাস্তি দাবি করুক আর না করুক, কেননা অপবাদ দেয়ার কারণেই সে ফাসেক। এখন অপবাদগ্রস্ত ব্যক্তি শাস্তি দাবি না করলে তাকে শাস্তি দেয়া যাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে, সংশোধিত না হবে, ততক্ষণ পর্যন্ত তার সাক্ষ্যও গ্রহণ করা যাবে না। হজরত ওমর থেকে বর্ণিত হয়েছে, রসুল স. আলোচ্য আয়াত সম্পর্কে বলেছেন, অপবাদদাতার তওবা করার অর্থ প্রদত্ত অপবাদকে মিথ্যা প্রতিপন্ন করা । এভাবে সে যদি তার নিজের কথাকেই (অপবাদকে) মিথ্যা সাব্যস্ত করে তবে ভবিষ্যতে তার সাক্ষ্যকে আর অগ্রহণীয় ভাবা যাবে না। বর্ণনাটিকে যদি যথাসূত্রসম্থলিত হাদিসের শ্রেণীভূত করা যায়, তবে এর দ্বারাই প্রমাণিত হয়ে যায় ইমাম শাফেয়ীর অভিমত । আমি বলি, একক বর্ণিত হাদিস যদি কোরআনের প্রকাশ্য বক্তব্যের পরিপন্থী হয়, তবে তাকে গ্রহণ করা যায় না। কোরআনে স্পষ্ট বলা হয়েছে কখনো তার সাক্ষ্য গ্রহণ করবে না'। একথাও সুস্পষ্ট বলা হয়েছে যে, তওবা করলে এবং ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।