বাক্যটি তার পূর্ববর্তী বাক্যসমুহ ও ব্যতিক্রম বোধক বাক্যের মধ্যে সৃষ্টি করেছে অন্তরায় । ৪. শুধুমাত্র ব্যতিক্রমের একটি স্বতন্ত্র অর্থ গ্রহণ করা অসম্ভব হয়ে পড়ে বলেই পূর্ববর্তী বাক্যের সঙ্গে ব্যতিক্রমবোধক বাক্যের সম্বন্ধ করা হয়। এই আবশ্যকতা পরিপূরিত হতে পারে কেবল আর একটি বাক্যের সঙ্গে সম্পৃক্ত করলে। এখন কথা হচ্ছে, এমতো সম্পৃক্তি ঘটেছে শেষ বাক্যটির সঙ্গে যা বিছজ্জন কর্তৃক সমর্থিত। সুতরাং অন্য বাক্যের সঙ্গে এর সম্পৃক্তি নিম্প্রয়োজন। অতএব বুঝতে হবে, পূর্ববর্তী বাক্যগুলো ব্যতিক্রমবোধক বাক্যের উপরে নির্ভরশীল। কারণ সেগুলোর বিধান পরিবর্তিত হওয়া অত্যাবশ্যক । আর ব্যতিক্রমবোধক বাক্যের দ্বারাই বিধান রূপান্তরিত হয়। তাই শেষ বাক্যের সঙ্গে ব্যতিক্রমবোধক বাক্যটিকে সম্পর্কযুক্ত করলেই এই রূপান্তরণের পূর্ণতা সাধিত হয়। একটি সন্দেহঃ “ওয়াও' (এবং) সংযোজক অব্যয়ের মাধ্যমেই বাক্যসমূহ সংযোজিত হয়। এখানেও তাই হয়েছে। সুতরাং সকল বাক্যই তো ব্যতিক্রমবোধক বাক্যের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া উচিত। তবে কেনো বলা হবে, কেবল শেষ বাক্যের সঙ্গেই ব্যতিক্রমবোধক বাক্যটি সম্পর্কযুক্ত? সন্দেহের অপনোদন £ সংযোজনের উদ্দেশ্য এরকম নয় যে, সংযোজিত বাক্যগুলো কেবল একটি বিধানকে প্রকাশ করবে । বরং প্রতিটি বাক্যের বিধান হতে পারে পৃথক পৃথক । এখানেও তেমনটি ঘটেছে। মনে রাখতে হবে, সংযোজনের উদ্দেশ্য হচ্ছে সকল বাক্যকে একটি বিভক্তির অন্তর্ভুক্ত করা, প্রত্যেক বাক্যকে একটি ব্যতিক্রমবোধক বাক্যের অন্তর্তৃত করা নয়। তওবার দ্বারা ফাসিকী (সত্যত্যাগপ্রবণতা) অপসারিত হয়, শাস্তি রহিত হয় না। ইমাম শাফেরী প্রমুখের অভিমত হচ্ছে, অন্তরায়বিবর্জিত অবস্থায় আলোচ্য সংযোজ্য ও সংযোজিতের ক্ষেত্রে ব্যতিক্রমবোধক বাক্যটি সম্বন্ধিত হয়। তাই তার মতে তওবার দ্বারা অপসারিত বা রহিত হয় অপবাদের শাস্তি। আর জমহুরের মতে শাস্তি রহিত হয় না। ইমাম মালেক ও ইমাম শাফেয়ী বলেন, এখানে ব্যতিক্রমবোধক বাক্যটির সম্বন্ধ হবে শেষ বাক্য দুটোর সঙ্গে। “কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না' বাক্যটি “আশিটি কশাঘাত করবে' বাক্যটির সঙ্গে সম্পর্কহীন। তাই এখানে ব্যতিক্রমবোধক বাক্যটির সম্পর্ক 'আশিটি কশাঘাত করবে' এর সঙ্গে হবে না। বায়যাবী লিখেছেন, আগের তিনটি বাক্যের সঙ্গেই ব্যতিক্রমবোধক বাক্যটি সম্পর্কযুক্ত হবে। তবে একথা বলা যাবে না যে, তওবা দ্বারা শাস্তি রহিত হয়। কারণ শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত পরিপূর্ণ তওবা অর্জিত হয় না। অথবা তওবা ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।