“তারাই সত্যত্যাগী' বলে এখানে দূর করা হয়েছে একটি সন্দেহকে। সন্দেহটি এই-_ সন্দেহ সৃষ্টি হলেই তো অভিযুক্তদের উপর শাস্তি রহিত হয়ে যায় । তাহলে আবার অভিযোগকারীকে অপবাদদাতা সাব্যস্ত করা হবে কেনো । আর কেনোই বা সে হবে শাস্তির উপযোগী । পূর্ণ সাক্ষী (চারজন) সে উপস্থিত করতে পারেনি বটে, কিন্ত্র এমন হওয়াও তো সম্ভব যে তার কথা সত্য। আর সে কেবল আল্লাহ্র বিধানকে সমুচ্চ করার অভিপ্রায়েই ব্যভিচারের অভিযোগ উত্থাপন করেছিলো। অন্য কোনো অসৎ উদ্দেশ্য তার ছিলো না। কিন্তু এমতো সন্দেহ যে অযথার্থ সে কথা বুঝাতে সব শেষে বলা হয়েছে “তারাই সত্যত্যাগী' । অতএব বুঝতে হবে, ব্যভিচারের অপবাদ প্রদাতার নিয়ত কিছুতেই ভালো হতে পারে না। কেবল মুসলমানের সম্মানহানিই ছিলো তার এমতো অপবাদের অন্তর্নিহিত উদ্দেশ্য । তাই সে শাস্তিরও যোগ্য । ইমাম শাফেয়ী বলেন, এখানকার “কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না" বাক্যটি একটি ভিন্ন বাক্য! ব্যভিচারের অপবাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ অপবাদের শাস্তি প্রদানের শাস্তি কেবলই আশিটি কশাঘাত। সাক্ষ্য গ্রহণ করা না করার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাই শাস্তি প্রয়োগ করা বিচারকের কাজ, কিন্তু কারো সাক্ষ্য গ্রহণ করা হবে কিনা__ এরকম বলা তার কাজ নয় । বরং এখানে তাদের সাক্ষ্য গ্রহণ না করার কারণ বলা হয়েছে পরবর্তী বাক্যে এভাবে “তারাই সত্যত্যাগী* ৷ অর্থাৎ সত্যত্যাগী যারা, তাদের সাক্ষ্য গ্রহণীয় নয়। আমি বলি, সাক্ষ্য গ্রহণ না করার নির্দেশটি অপবাদের শাস্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। “কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না' কথাটির মধ্যে রয়েছে বেত্রাঘাতের নির্দেশ অপেক্ষা অধিক হুশিয়ারি ও ভসনা। কারণ এ লাঞ্ুনা স্থায়ী ৷ সে কথা প্রকাশ করতেই এখানে ব্যবহৃত হয়েছে “আবাদান' (কখনো) । প্রকাশ থাকে যে, ফাসেক বা সত্যত্যাগীদের সাক্ষ্য চিরদিনের জন্য অগ্রাহ্য নয়। অগ্রাহ্য ততদিন পর্যন্ত, যতদিন তাদের সত্যত্যাগপ্রবণতা অটুট থাকে। একটি সন্দেহঃ “কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না' কথাটির উদ্দেশ্য এই যে, যতক্ষণ অপবাদপ্রদাতা অপবাদকর্মে লিপ্ত থাকবে, ততক্ষণ তার সাক্ষ্য গ্রহণ করবে না। যখন তওবা করবে তখন তার সাক্ষ্য গ্রহণ করা যাবে । যেমন বলা হয়, কাফেরের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, যতক্ষণ তারা কাফের থাকে। কিন্ত যখন সে কুফরী থেকে তওবা করবে, তখন তার সাক্ষ্য গ্রহণ করা যাবে। এভাবে কাফেরের সঙ্গে ফাসেকের (সত্যত্যাগীর) তুলনা উত্থাপন করা কতটুকু সঙ্গত? ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।