Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে শোবার পক্ষে সাক্ষ্য প্রদান করলেন হজরত আবু বকরা, নাফে ও শিবল ইবনে মা'বাদ। চতুর্থ সাক্ষী ছিলেন যিয়াদ। তার সাক্ষ্য ছিলো অস্পষ্ট । তাই হজরত ওমর তিনজনকে কশাঘাত করলেন। ঘটনাটি ঘটেছিলো সাহাবীগণের একটি দলের সামনে । তাদের কেউই হজরত ওমরের এমতো সিদ্ধান্তের প্রতিবাদ করেননি । সুতরাং বুঝতে হবে সিদ্ধান্তটি একমত্যসম্মত। বোখারী ঘটনাটি বিবৃত করেছেন তা'লীক পদ্ধতিতে । আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন সওরীর মাধ্যমে সুলায়মান তাইমির বরাত দিয়ে নাহজির বর্ণনাক্রমে ৷ এ বর্ণনায় অতিরিক্তরূপে বলা হয়েছে, যখন যিয়াদ তার সাক্ষ্য পরিবর্তন করেন, তখন হজরত ওমর বলেন, এ লোক সাক্ষ্যপ্রদানের উপযুক্ত নয়। একথা বলেই তিনি অন্য তিনজনকে করেন কশাঘাত। “ফাজলিদুহুম' অর্থ তাদেরকে আশিটি কশাঘাত করবে । অর্থাৎ তাদেরকে একারণে কশাঘাত করবে যে, অপবাদ আরোপের মাধ্যমে ক্ষুণ্ন হয় বান্দার হক, খর্ব হয় মান-সম্মান। সর্বক্ষেত্রে আল্লাহ্‌র হকই অগ্রগণ্য । কিন্তু বান্দার সম্মান অসম্মানের বিষয়টিও আল্লাহ্‌র হকের সঙ্গে সম্পৃক্ত। সাক্ষ্যদাতাকে হতে হবে স্বাধীন। ক্রীতদাসের সাক্ষ্য গ্রহণীয় নয়। তবে ফকিহগণের একমত্য এই যে, ক্রীতদাস কারো প্রতি ব্যভিচারের অপবাদ রটালে তাকে কশাঘাত করতে হবে চল্লিশটি। তারা বিষয়টিকে তুলনা করেছেন ব্যভিচারের শাস্তির সঙ্গে । অবিবাহিত স্বাধীন ব্যভিচারী ব্যভিচারিণীর শাস্তি একশত কশাঘাত। আর ক্রীতদাস-ক্রীতদাসীর শাস্তি অর্ধেক, অর্থাৎ পঞ্চাশ বেত্রাঘাত । ব্যভিচারিণী ক্রীতদাসী সম্পর্কে এক আয়াতে বলা হয়েছে “ফাআ'লাইহিন্না নিসফু মা আ'লাল মুহসানাতি মিনাল আ'জাবি'। বায়হাকীর বর্ণনায় এসেছে, আবদুল্লাহ্‌ ইবনে আমের ইবনে রবীয়া বলেছেন, আমি হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান ও হজরত আলীর শাসনামল দেখেছি। তীরা ব্যভিচারের অপবাদদানকারী ক্রীতদাস-ক্রীতদাসীকে চল্লিশটি করে বেত্রাঘাত করতেন । বর্ণনাটি ইমাম মালেকও লিপিবদ্ধ করেছেন তার মুয়াস্তায়। কিন্তু সেখানে হজরত আবু বকরের নাম নেই । ইমাম আওজায়ী বলেন, ক্রীতদাস-ক্রীতদাসীর অপবাদকারীর শাস্তি স্বাধীন অপবাদদাতার মতোই__ আশিটি কশাঘাত । অপবাদপ্রদাতাদের শাস্তি দু'টি__ আশিটি কশাঘাত এবং তাদের সাক্ষ্য ভবিষ্যতে গ্রহণ না করা । তাই এখানে বিচারককে লক্ষ্য করে বলা হয়েছে “আশিটি কশাঘাত করবে' এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না'। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।