শাস্তিযোগ্য নয়। তবে দাউদ জাহেরী বলেন, ক্রীতদাস-ক্রীতদাসীকে যে ব্যভিচারের অপবাদ দেয়, সে শাস্তিযোগ্য । উল্লেখ্য, ব্যভিচারের শাস্তি হচ্ছে আশিটি বেত্রাঘাত । আলোচ্য আয়াতে তাই বলা হয়েছে___ “যারা সাধ্বী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং স্বপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করে না তাদেরকে আশিটি কশাঘাত করবে" । একথার অর্থ__ যাকে ব্যভিচারের অপবাদ দেয়া হয়, সে যদি তা অস্বীকার করে তবে অপবাদকারীকে তার বক্তব্যের সমর্থনে চারজন সাক্ষী উপস্থিত করতে হবে। এরকম করতে পারলে সে আর অপবাদদাতা হিসেবে পরিগণিত হবে না, তাই আশি বেত্রাঘাতের শান্তিও তার উপরে বর্তাবে না। তখন শাস্তি প্রয়োগ করতে হবে ব্যভিচারী অথবা ব্যভিচারিণীর উপর । কিন্তু যদি সে ভিন্ন ভিন্ন সময়ে চারজন সাক্ষী উপস্থিত করে, তবুও সে দোষমুক্ত হতে পারবে না, কিন্তু সে এড়িয়ে যেতে পারবে আশি বেত্রাঘাতের শাস্তি । কারণ ভিন্ন ভিন্ন সময়ে হলেও সাক্ষীর সংখ্যা সে পূর্ণ করতে পেরেছে। ইমাম আবু হানিফা এরকমই বলেছেন। উল্লেখ্য, চারজন সাক্ষীর একক্রায়নের বিধান বলবৎ করা হয়েছে সতর্কতা অবলম্বনের জন্য, যাতে অভিযুক্তরা অব্যাহতি পেয়ে যায়। কিন্তু এ শর্ত এজন্য করা হয়নি যে শর্ত পুরোপুরি পূরণ না করতে পারলে অপবাদকারীকে শাস্তি পেতে হবেই। আর যদি অভিযুক্ত ব্যক্তি নিজেই তার অপরাধ একবার স্বীকার করে, তবু সে শাস্তিযোগ্য হবে না, অপবাদকারীও হবে না শাস্তির উপযুক্ত। এখানে “শুহাদা' (সাক্ষ্য) অর্থ ওই লোকের সাক্ষ্য যে শরিয়ত অনুযায়ী সাক্ষ্য প্রদানের যোগ্য । সুতরাং অন্ধ, অপবাদের শাস্তিপ্রাপ্ত, ত্রীতদাস__ এদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারা কাউকে অপবাদ দিলে নির্বিচারে তাদের উপরেই শাস্তি আরোপ করতে হবে। আর ক্রীতদাস তো কখনোই সাক্ষ্য প্রদানের যোগ্য নয়। কিন্তু যারা দুষ্ট (ফাসেক), তাদের সাক্ষ্য দ্বারাও ব্যভিচার প্রমাণ করা যাবে না। তাই তাদের উপর অপবাদের শ্াস্তিও প্রয়োগ করা যাবে না। কারণ ফাসেক হওয়ার কারণে স্বভাবতই তাদের সাক্ষ্য দুর্বল। কিন্তু ইমাম শাফেয়ী বলেন, ফাসেক অপবাদদাতার উপরেও অপবাদের শাস্তি প্রয়োগ করা যাবে । কারণ সে ক্রীতদাসের মতো সাক্ষ্যদানের যোগ্যই নয়। আলোচ্য আয়াতের মাধ্যমে একথাই প্রমাণিত হয় যে, যারা চারজন সাক্ষী উপস্থিত করতে পারবে না জেনেও কাউকে ব্যভিচারের অপরাধে অভিযুক্ত করে তাদের উদ্দেশ্য মন্দ । তাদের এমতো কর্ম মুসলমানের সম্মানহানির কারণ । তাই তার জন্য শান্তি নির্ধারিত করা হয়েছে আশি বেত্রাঘাত । হাকেম, আবু নাঈম, আবু মুসা ও বায়হাকী বর্ণনা করেন, একবার হজরত ওমরের সামনে হজরত মুগীরা ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।