Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

করিনি' । এরকম কথার অর্থ দীড়ায়-_ তোমার যৌনসঙ্গী আমি নই. অন্য কেউ । এমতো অভিমত পোষণ করেন ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ী, ইমাম আহমদ, সুফিয়ান সওরী, ইবনে সিরীন এবং হাসান ইবনে সিলাহ। কিন্তু ইমাম মালেক ও এক বর্ণনানুসারে ইমাম আহমদের মত এই যে, ইঙ্গিতজাত অপবাদের ক্ষেত্রেও শাস্তি আরোপ করা যাবে। কেননা জুহুরী মালেকের মাধ্যমে বর্ণনা করেছেন, হজরত ইবনে ওমর বলেছেন, হজরত ওমরও এমতোক্ষেত্রে হদ প্রয়োগ করতেন। এক বর্ণনায় এসেছে, হজরত আলীও ইঙ্গিতে ব্যভিচারের অপবাদদানকারীর উপরে হদ আরোপ করতেন। ইঙ্গিতে অপবাদ আরোপ প্রকাশ্যে অপবাদ আরোপের মতোই । কিন্তু এদু'টো বিষয় অবিকল এক নয়। তাই আমি বলি ইঙ্গিতের ক্ষেত্রে শাস্তি আরোপ করা যায় না। আর ইঙ্গিত ইঙ্গিতই। প্রকাশ্য বিধানের আওতায় তা আসে না। তাই ইদ্দত পালনকারিণীকে ইঙ্গিতে বিবাহের বারতা জানিয়ে দেয়া যায়, প্রকাশ্যে যায় না। যেমন এরশাদ হয়েছে __ "ওয়ালা জুনাহা আ'লায়কুম ফী মা আরদ্বতুম বিহী মিন খিতৃবাতিন নিসা" । “আল মুহসানাত' অর্থ সাধ্বী রমণী । উল্লেখ্য, সাধ্বী রমণীকে ব্যভিচারের অপবাদ প্রদান যেমন অপরাধ, তেমনি অপরাধ নিলংক পুরুষের চরিত্র হনন করাও। তাই আলেমগণের একমত্য এই যে, দু'টো অপরাধই সমগুরুতৃসম্পন্ন। আর আলোচ্য আয়াত একটি বিশেষ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলেই এথানে এসেছে কেবল সাধ্বী রমণীর কথা । এরকমও হতে পারে যে, নারীর প্রতি ব্যভিচারের অপরাধ মানুষের দৃষ্টিতে পুরুষের প্রতি অপবাদারোপ অপেক্ষা অধিক নিন্দনীয় । তাই এখানে বলা হয়েছে কেবল সাধ্ৰী রমণীর অপবাদের কথা। আলেমগণ এ ব্যাপারে একমত যে, এখানে “ইহসান্‌' দ্বারা বুঝানো হয়েছে স্বাধীনা, প্রাপ্তবয়স্ক, জ্ঞানবতী, মুসলমান হওয়া ও সচ্চরিত্রা হওয়াকে, ইতোপূর্বে ব্যভিচারের অপবাদপ্রাপ্ত না হওয়াকে । রসুল স. ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহ্র ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করে, সে মুহসিন" নয়। একথার অর্থ_-_ সে মুসলমান নয় । কেউ জীবনে কখনো ব্যভিচার করার পর যদি তওবা করে, এমতাবস্থায় এক যুগ অতিবাহিত হওয়ার পর যদি কেউ তাকে ব্যভিচারের অপবাদ দেয়, তবে অপবাদকারীকে শাস্তি দেয়া যাবে না । কেননা তার কথা সত্যও হতে পারে । তবে তাকে ভ€সনা করা যাবে। কারণ সে একজন তওবাকারীকে তার অতীতের পাপের সঙ্গে সম্পর্কযুক্ত করেছে, যে পাপ থেকে সে তওবার মাধ্যমে মুক্ত । এভাবে ক্রীতদাস-ক্রীতদাসী, শিশু ও পাগলকে যে ব্যভিচারের অপবাদ দেয়, সে-ও ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।