Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সাহচর্ষে উপস্থিত হয়ে বললো, হে আল্লাহ্‌র রসুল! আমার স্ত্রী স্পর্শকারীর (আহ্বানকারীর) হাতকে প্রতিহত করে না। রসুল স. বললেন, ওকে তালাক দিয়ে দাও। লোকটি বললো, সে তো সুন্দরী । আর তাকে আমি ভালোওবাসি ৷ তিনি স. বললেন, তাহলে আস্বাদন করো। অপর বর্ণনায় এসেছে, রসুল স. বললেন, তাহলে তুমি তাকে রেখে দাও। তিবরানী ও বায়হাকীও এরকম হাদিস বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ ইবনে ওমর থেকে, তিনি আবদুল করিম ইবনে মালেক থেকে, তিনি আবু জোবায়ের থেকে, তিনি হজরত জাবের থেকে । ইবনে আবু জাবের বলেন, আমি এই হাদিস সম্পর্কে আমার পিতার কাছে জানতে চেয়েছিলাম । তিনি বলেছিলেন, আমার নিকট মোহাম্মদ বিন আবদে কাছীর মু'তামাবের বরাত দিয়ে আবদুল করিম সূত্রে বর্ণনা করেছেন, আবদুল করিম বলেন, আমার কাছে বনী হাশেমের একজন মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস থেকে বলেছেন, আবু জোবায়ের এক লোক রসুল স. এর পবিত্র দরবারে উপস্থিত হলো। এর পরের বিবরণ পূর্ববৎ। সুফিয়ান সওরীও হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন ওই লোকটির নাম ছিলো হিশাম । তিনি ছিলেন বনী হাশেমের আজাদ করা গোলাম । আবু দাউদ ও নাসাঈও হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ্‌ ইবনে ওবায়দুল্লাহ ইবনে উমাইরের পদ্ধতিতে হজরত ইবনে আব্বাস থেকে । নাসাঈ একথাও লিখেছেন যে, একজন প্রসিদ্ধ বর্ণনাকারী হাদিসটির সৃত্রপরম্পরাকে উন্নীত করেছেন হজরত ইবনে আব্বাস পর্যন্ত । অপর বর্ণনাকারী হাদিসটিকে তার সঙ্গে সম্পৃক্ত করেননি । সুতরাং বলা যেতে পারে, বর্ণনাটি পরিণত শ্রেণীর নয়, বরং অপরিণত শ্রেণীর । নাসাঈ ও আবু দাউদ এর সৃত্রপ্রবাহকে সংযুক্ত করতে পেরেছেন হজরত ইবনে আব্বাসের সঙ্গে। হাফেজ ইবনে হাজার বলেছেন, বর্ণনাটির সৃত্রপ্রবাহ বিশুদ্ধ । নববীও একে বিশুদ্ধ বলে সাব্যস্ত করেছেন। ইবনে জাওজী হাদিসটি মূলগতভাবে লিখেছেন শুদ্ধ সূত্রের সঙ্গে । কিন্তু সংশ্লিষ্ট করেছেন মাওদুয়াতের(কল্পিত হাদিসের) মধ্যে । ইমাম আহমদ বলেছেন, এ প্রসঙ্গে কোনো হাদিস নেই, বরং পুরো বিবরণটিই ভিত্তিহীন । দ্রষ্টব্যঃ উপরে বর্ণিত হাদিসের “আমার স্ত্রী স্পর্শকারীর (আহ্বানকারীর) হাতকে প্রতিহত করে না' কথাটির অর্থ উদ্ধার করতে গিয়ে কতিপয় আলেম বলেছেন, বক্তব্যটির মর্মার্থ হচ্ছে__ কেউ যদি তাকে স্পর্শ করতে চায় তবে সে তাকে বাধা দেয় না। এ রকম ব্যাখ্যা করেছেন নাসাঈ, আবু উবাইদা, ইবনুল আরাবী খাত্তাবি, ফারইয়াবি ও নববী । এই অর্থটিকে গ্রহণ করে বাগবী ও রাফেয়ী বলেছেন, ব্যভিচারিণীর সঙ্গে বিবাহবদ্ধ হওয়া জায়েয । কোনো কোনো আলেম কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে __ আমার স্ত্রী যাচ্ঞাকারীদেরকে ফেরায় না । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।