Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

জায়েদ ইবনে হারুন বলেছেন, আলোচ্য আয়াতের উদ্দেশ্য একথা বলা যে-_ ব্যভিচারী ও ব্যভিচারিণী যদি হালাল মনে করে পরস্পরের সঙ্গে তাদের কামপ্রবৃত্তি নিবারণ করে, তবে তারা অবিশ্বাসী, আর যদি হারাম মনে করে এ কাজ করে, তবে তারা ব্যভিচারী-ব্যভিচারিণী । আলেমগণের একটি দল মনে করেন, এখানে না সূচক বাক্য 'লা ইয়ানকিহ' (বিয়ে করবেনা) কথাটির অর্থ হবে নিষেধাজ্ঞাসূচক__ অথাৎ সে যেনো বিয়ে না করে। কোনো কোনো কেরোতে এমন পাঠ বিদ্যমান। যেনা কারিনীর সাথে বিবাহের নিষিদ্ধতা তো স্ব স্থানে বিদ্যমান । তবে এ নিষিদ্ধতা সর্ব সাধারণের জন্য নয়। এখানকার নিষিদ্ধতা প্রযোজ্য কেবল ওই সকল সহায়-সম্বলহীন মুহাজির আমি বলি, একথা ঠিক নয়। অর্থাৎ এখানকার নিষিদ্ধতা কেবল সাহাবীগণের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি তাই হতো তবে আয়াতের বক্তব্যটি দাড়াতো এরকম-_ বিশ্বাসীগণ বিবাহ করবে কেবল বিশ্বাসিনীগণকে; ব্যভিচারীনি অথবা অংশীবাদীনিদেরকে নয়। তাছাড়া সাহাবীগণের উক্তিও সীমাবদ্ধতাবিরোধী ৷ হজরত ইবনে মাসউদ ব্যভিচারিণীকে বিবাহবদ্ধ হওয়াকে হারাম সাব্যস্ত করতেন এবং বলতেন, ব্যভিচারী-ব্যভিচারিণী বিবাহবদ্ধ হলে সর্ব অবস্থায় ব্যভিচারলিপ্তই থেকে যায়। হাসান বলেছেন, শাস্তিপ্রাপ্ত ব্যভিচারী বিবাহ করে না অথবা করবে না শাস্তিপ্রাপ্ত ব্যভিচারিণী ছাড়া অন্য কাউকে এবং শাস্তিপ্রাপ্তা ব্যভিচারিণী বিবাহ করে না অথবা করবে না শাস্তিপ্রাপ্ত ব্যভিচারী ব্যতীত অন্য কাউকে । আমর ইবনে শোয়াইবের মাধ্যমে আবু মাকবরী সূত্রে হজরত আবু হোরায়রা থেকে আবু দাউদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, শাস্তিপ্রাপ্ত ব্যভিচারী-ব্যভিচারিণী বিবাহ করে না অথবা করবে না তাদের সমস্বভাব সম্পন্ন ছাড়া অন্য কাউকে । এসকল উক্তির সারসংক্ষেপ এই যে, এখানকার নিষিদ্ধতা অনির্দিষ্ট । আর এই আয়াত রহিতও নয়। সাঈদ ইবনে মুসাইয়্যেব ও তাফসীরকারগণের একটি দলের অভিমত এই যে, আলোচ্য আয়াত মনসুখ। এর নাসেখ €রহিতকারী) আয়াত হচ্ছে 'ওয়ানকিহুল আয়ামা মিনকুম'(তোমাদের মধ্য থেকে বিধবাদের বিয়ে করো)। এভাবে বিধবাবিবাহের অনুমতির সাথে সাথে ব্যভিচারিণী বিবাহেরও অনুমতি দেয়া হয়েছে। উল্লেখ্য, ব্যভিচারিণীরাও বিধবাগণের অন্তর্ভূক্ত । ব্যভিচারিণীর বিবাহ হজরত জাবের থেকে বাগবী কর্তৃক বর্ণিত একটি হাদিস দ্বারাও প্রমাণিত হয়। হাদিসটি এই-__- একবার এক লোক রসুল স. এর মহান ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।