নয়জন মহিলা ছিলো চিহ্নিত পতিতা । তারা তাদের তাবুর সামনে পতাকা উত্তোলন করে রাখতো । তাদের একজনের নাম ছিলো উম্মে মাহজুল। সে ছিলো সায়েব ইবনে সায়েব মাঝজুমীর দাসী । মুর্খতার যুগে অনেকে তাদের দাসীদেরকে দিয়ে পতিতাবৃত্তি করাতো এবং ভক্ষণ করতো তাদের উপার্জন! ইসলামের আবির্ভাবের পর পর কোনো কোনো মুসলমানের ইচ্ছা হলো, তারা ওই সকল পতিতাকে বিবাহ করবেন এবং তাদের দ্বারা অর্থ উপার্জন করবেন। তাদের একজন উম্মে মাহজুলকে বিবাহ করার জন্য রসুল স. এর অনুমতিপ্রার্থী হলেন। তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াত। আলোচ্য আয়াত এবং উপরে বর্ণিত হাদিস সমূহের আলোকে ইমাম আহমদ বলেন, ব্যভিচারী-ব্যভিচারিণী তওবা না করা পর্যস্ত তাদের সঙ্গে বিবাহ জায়েয নয়। তওবা করার পর তাদেরকে আর ব্যভিচারী-ব্যভিচারিণী বলাও যাবে না। (কারণ হাদিস শরীফে এসেছে, পাপ থেকে প্রত্যাবর্তনকারী নিম্পাপ)। অন্য ইমামত্রয় বলেন, ব্যভিচারী-ব্যভিচারিণীর বিবাহ শুদ্ধ। বাহ্যতঃ একথা আলোচ্য আয়াতের পরিপন্থী । কিন্ত প্রকৃতপক্ষে পরিপন্থী নয়। কারণ এখানকার নিষিদ্ধতা এসেছে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। তাই সাধারণভাবে এই বিধানটি প্রযোজ্য নয়। এটাই আলোচ্য আয়াতের ভাবগত ব্যাখ্যা । স্বভাবতই ব্যভিচারীরা হয় দুষ্ট প্রকৃতির । তাই পুণ্যবতী নারীর প্রতি তারা আকৃষ্ট হয় না। ব্যভিচারিণীরাও সাধারণতঃ চায়না পুণ্যবান স্বামী ৷ লক্ষণীয়, পূর্ববর্তী আয়াতদ্বয়ের বক্তব্যের ধারাবাহিকতা অনুসারে প্রথমে ব্যভিচারিণীর উল্লেখ হওয়াই ছিলো সুসমঞ্জস। কিন্তু আলোচ্য আয়াতে প্রথমে উল্লেখ করা হয়েছে ব্যভিচারীর কথা । এরকম করার উদ্দেশ্য, এখানে প্রধানতঃ পুরুষদের বিবাহেচ্ছার কথা বলা হয়েছে। ব্যভিচারের কথা বলা এখানে মূল উদ্দেশ্য নয়। তাই বিবরণ এসেছে এখানে বিপরীত দিক থেকে। সর্বশেষ আলোচিত তাফসীরের প্রেক্ষিতে আলোচ্য আয়াতের মর্মার্থ দাড়ায়___ বিশ্বাসীগণকে অপ্রীতিকর বিষয়াবলী থেকে বেচে থাকতে হবে । ইমাম মালেক বিবাহবদ্ধ হওয়া মাকরূহে তাহ্রিমা । বাগবী লিখেছেন, কোনো কোনো আলেমের মতে আলোচ্য আয়াতের 'বিবাহ' শব্দটির অর্থ সহবাস" ৷ যদি তাই হয়, তবে আলোচ্য আয়াতের মর্মার্থ দাড়াকে_ ব্যভিচারী-ব্যভিচারিণীরা তাদের সমস্বভাবসম্পন্ন নারী-পুরুষ অথবা অংশীবাদী নারী-পুরুষ ছাড়া অন্য কারো সঙ্গে যৌনক্ষুধা মেটায় না। এরকম ব্যাখ্যার প্রবক্তা সাঈদ ইবনে যোবায়ের ও জুহাক। তারা আবার এমতো ব্যাখ্যাকে সম্পৃক্ত করেছেন হজরত ইবনে আব্বাসের সঙ্গে ৷ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।